1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

  • আপডেট : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ১২.৩৪ পিএম
  • ২৭১ Time View

তাইওয়ানে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৭টা ৫ মিনিটে দেশটির পূর্ব উপকূলে এ কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের জেরে রাজধানী তাইপের ভবনগুলো কাঁপলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, হুয়ালিয়েন কাউন্টিতে ভূপৃষ্ঠের ৫.৭ কিলোমিটার (৩.৫ মাইল) গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

উল্লেখ্য,  দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প হয়। এর আগে, গত বছরের অক্টোবরে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ইলান শহরে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হওয়ায় সেই সময় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছিল।

এছাড়া দর্শনীয় পর্যটনকেন্দ্র হুয়ালিয়েনে ২০১৮ সালে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। সেই ভূমিকম্পে অন্তত ১৭ জন নিহত এবং ৩০০ জন আহত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com