1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

১৪ হাজার কর্মী ছাটাই করছে নোকিয়া

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৯.১৪ পিএম
  • ৩৫৯ Time View

১৪ হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের জনপ্রিয় মুঠোফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান নোকিয়া। পণ্য বিক্রি কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রয়টার্স জানিয়েছে, নোকিয়ার এ বছরের তৃতীয় ত্রৈমাসিক বিক্রি ১৯ শতাংশ কমে গেছে। আর এ কারণে কর্মী ছাঁটাইয়ের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের। বর্তমানে নোকিয়ার কর্মী সংখ্যা হলো ৮৬ হাজার।

নোকিয়ার ব্যবসায় এমন মন্দা দেখা দিয়েছে মূলত উত্তর আমেরিকায় ৫জি পণ্য বিক্রিতে তেমন সাফল্য পায়নি প্রতিষ্ঠানটি।

নোকিয়ার প্রধান নির্বাহী পেক্কা লুন্ডমার্ক এক বিবৃতিতে বলেছেন, ‘মোবাইল নেটওয়ার্ক গড় বিক্রি ১৯ শতাংশ কমে গেছে কারণ আমরা ভারতে ৫জি নেটওয়ার্ক স্থাপনের বিষয়ে ধীরগতি দেখতে পেয়েছি। এর অর্থ পূর্ব আমেরিকায় এ ক্ষেত্রে যে ধীরগতি দেখা যাচ্ছে সেটি আর পূরণ সম্ভব নয়।’

নোকিয়ার অর্থ সাশ্রয়ের এই নতুন পরিকল্পনার লক্ষ্য হলো ২০২৬ সালের মধ্যে ৮০০ মিলিয়ন থেকে ১ দশমিক ২ বিলিয়ন ইউরো সাশ্রয় করা।

প্রধান নির্বাহী পেক্কা লুন্ডমার্ক বিবৃতিতে আরও বলেছেন, ‘যদিও চলমান অনিশ্চয়তার প্রভাব আমাদের তৃতীয় ত্রৈমাসিক গড় বিক্রির উপর পড়েছে। তবে আমরা প্রত্যাশা করছি চতুর্থ ত্রৈমাসিকে আমাদের নেটওয়ার্ক ব্যবসায় উন্নতি দেখতে পাব।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com