1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

কিশোরগঞ্জ-৫ এমপি আফজাল হোসেনের সমর্থনে মহা-সমাবেশ

  • আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৫.১৩ পিএম
  • ৩৩২ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে এমপি আফজাল হোসেনের সমর্থনে বাজিতপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার বিকেলে ডাকবাংলো মাঠে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান মিয়ার সভাপতিত্বে  মহা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আফজাল হোসেনের মহা-সমাবেশে যোগদিতে এই অঞ্চলের উৎসুক জনতার ঢল নামে ডাকবাংলো মাঠে। পৌরসভর ১২টি ওয়ার্ড ও উপজেলার ১১টি ইউনিয়ন থেকে নানা রঙের ব্যানার প্লেকার্ড, ফেস্টুন নিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে নানা শ্লোগান দিতে দিতে বাজিতপুর ডাকবাংলো মাঠে মহা-সমাবেশ স্থলে আসেন। 

মহা-সমাবেশে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৫ আসনের এমপি আফজাল হোসেন সরকারের বিভিন্ন উন্নয়নের কর্মকান্ড ও সাফল্যের ফিরিস্তি তুলে ধরেন। দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি।

তিনি আরো বলেন,আপনাদের সহযোগিতায় আমি তিনবার পার্থী হিসেবে বিজয়ী হয়ে আওয়ামী লীগকে এ আসনটি উপহার দিয়েছি।আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ আবার এ আসনটি আওয়ামী লীগকে উপহার দেব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাজিতপুর উপজেলা চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, বাজিতপুর পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ সহ নিকলী ও বাজিতপুর উপজেলা আওয়ামীলীগ নেতা কর্মী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাজিতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com