1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

ঝুঁকিতে পড়বে বৈশ্বিক অর্থনীতি!

  • আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ১২.৫৫ পিএম
  • ৩৮৫ Time View

বিশ্বব্যাপী উচ্চ সুদহার দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় রয়েছেন আর্থিক কর্তাব্যক্তিরা। মহামারী-পরবর্তী সময়ে সরবরাহ চেইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এমনিতেই নেতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগে। পাশাপাশি সম্প্রতি যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাত। এমন পরিস্থিতিতে দেশে দেশে উচ্চ সুদহারের প্রবণতা দীর্ঘ হলে বৈশ্বিক অর্থনীতিতে ঝুঁকি বাড়বে। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক সভায় এ তথ্য জানানো হয়েছে। খবর দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গীতা গোপীনাথ বলেছেন, ‘‌বিশ্বব্যাপী ঘাটতির হার বেশি। পাশাপাশি রয়েছে উচ্চ সুদহারের প্রবণতা দীর্ঘ হওয়ার ঝুঁকি। বিদ্যমান পরিস্থিতিতে বিষয়গুলো সাবধানে পর্যবেক্ষণ জরুরি।’

চলতি বছরের আগস্টে ফেডারেল রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে উচ্চ সুদহারের ইঙ্গিত দেয়া হয়। তারপর এ প্রথম বৈঠক করলেন বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের কর্তাব্যক্তিরা।

হামাস-ইসরায়েল সংঘাতের জেরে অস্থিতিশীলতা তৈরি হয়েছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে। এর মধ্য দিয়ে অর্থনীতিতে নতুন করে যুক্ত হয়েছে আরেকটি অনুঘটক। সেদিকে ইঙ্গিত করে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) প্রেসিডেন্ট ক্রিস্টিনা লেগার্দে বলেন, ‘‌সাম্প্রতিক দিনগুলোয় নীতিনির্ধারকরা বৈশ্বিক অর্থনীতিতে বেশকিছু প্রতিবন্ধকতা খুঁজে পেয়েছেন। যদিও সুদহার বাড়ার প্রবণতা দীর্ঘস্থায়ী হওয়ার ফল এখনো পুরোপুরি দৃশ্যমান নয়। তবে তা খুব দ্রুতই সামনে আসবে।’

এর আগে জি২০ সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী ও গভর্নররা বৈশ্বিক অর্থনীতির গতিপ্রকৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। দাবি করা হয়, চলমান ভূরাজনৈতিক টানাপড়েন, প্রতিকূল আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগ ও সুদহার বাড়ার কারণে উন্নয়নশীল দেশগুলো ঘাটতির মধ্যে পড়বে। আর যদি হামাস-ইসরায়েল সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নেয়, তবে জ্বালানি তেলের মূল্য আরো বাড়বে। প্রভাব ফেলবে ভোক্তাদের যাপিত জীবনে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেসন ফারম্যান বলেন, ‘‌আমি সবসময় ইরানকে নিয়ে উদ্বিগ্ন। সংঘাতে দেশটির সংযুক্তি বিদ্যমান পরিস্থিতিকে মারাত্মক পর্যায়ে নিয়ে যেতে পারে।’

দেশে দেশে মূল্যস্ফীতি কিছুটা কমতে থাকলেও নিয়ন্ত্রণে আসেনি। ডয়েচে ব্যাংক এজির প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিশ্চিয়ান সুয়িং বলেন, ‘‌উচ্চ সুদহারের প্রবণতা আরো দীর্ঘ হবে। এর প্রভাবও পড়বে গ্রাহকদের ওপর। আর ঋণসংক্রান্ত ব্যয় ও আবাসন খাতের ব্যয় বেড়ে যাওয়ার মানে আগামী দুই বছর কঠিন সময়ের মধ্য দিয়ে যাবে বৈশ্বিক অর্থনীতি। এটা একই সঙ্গে ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের জন্য ঝুঁকি।’

বিশ্বব্যাংকের কর্তব্যক্তিরা মনে করেন সুদহার বাড়ার প্রবণতা দীর্ঘ হলে নিম্ন আয়ের দেশগুলোর প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে। সম্প্রতি ওয়াশিংটনভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান জুবিলি ইউএসএ নিটওয়ার্কের বিবৃতিতে দাবি করা হয়, সুদহার বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের দেশগুলোকে সহযোগিতা করা উচিত। তাছাড়া একদিকে আইএমএফ প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে এনেছে, অন্যদিকে মূল্যস্ফীতি কমতে শুরু করেছে। এমন সময়েও সুদহার বাড়ার প্রবণতা অযৌক্তিক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com