1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Title :
ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অফশো ব্যাংকিং নিয়ে

  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২, ৮.২২ পিএম
  • ৬৩৫ Time View

অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির সঙ্গে সঙ্গে অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) এর কার্যক্রম দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে সঠিকভাবে ওবিইউ-এর তথ্য ও উপাত্ত সংগ্রহ, সংকলন ও সংরক্ষণে নতুন চারটি নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।সোমবার (২১ মার্চ) দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির সঙ্গে সঙ্গে অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) এর কার্যক্রম দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে সঠিকভাবে ওবিইউ-এর তথ্য ও উপাত্ত সংগ্রহ, সংকলন ও সংরক্ষণের প্রয়োজনে প্রতিটি ওবিইউ’র জন্য একটি করে ওবিইউ কোড বরাদ্দের প্রয়োজনীয়তা পরিলক্ষিত হচ্ছে। এ কারণে ওবিইউ’র তথ্য-উপাত্তের রিপোর্টিং কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাংকগুলোকে চারটি নির্দেশনা মানতে হবে।

নির্দেশনাগুলো হলো-

নতুন ওবিইউ কার্যক্রম চালু হওয়ার ৭ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কাগজপত্রসহ ওবিইউ কোডের জন্য বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগে আবেদন করতে হবে। কোনও ওবিইউ’র কার্যক্রম বন্ধ হলে ৭ কর্মদিবসের মধ্যে কোড বাতিলের জন্য পরিসংখ্যান বিভাগকে অবহিত করতে হবে। পূর্বের বরাদ্দকৃত ওবিইউ কোডগুলো (এফইপিডি কর্তৃক বরাদ্দকৃত সহ) বলবৎ থাকবে এবং অফশোর ব্যাংকিং ইউনিটের অনুমোদন গ্রহণের পর তথ্য-উপাত্ত দাখিলের জন্য ওবিইউ কোড শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ কর্তৃক বরাদ্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com