1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ন্যাশনাল পলিমার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইসলামী ইন্স্যুরেন্স রেল কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ভৈরব স্টেশনে মানববন্ধন ও প্রতিবাদসভা ভৈরবে ১০ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার ঢাকার অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডিতে আন্তর্জাতিক সিএমই ফর ডক্টরস আয়োজন করল চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশনটি পৌরসভাকে হস্তান্তর করা হয়েছে কালিয়া উপজেলা পরিষদের জুলাই মাসের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় পিকেএসএফ-এর সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর চুক্তি স্বাক্ষর ডলার বাজারে বাংলাদেশ ব্যাংকের কোনো হস্তক্ষেপ নেই: মুখপাত্র জানুয়ারি-মার্চ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২২ শতাংশ: বিবিএস

ভৈরবে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

  • আপডেট : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ৯.৩৮ পিএম
  • ৩৯৭ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ভৈরবে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

“এক ডোজ এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন” এ স্লোগানকে সামনে রেখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে ১৫ অক্টোবর রোববার

বেলা ১২টার দিকে ভৈরব পৌর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ভৈরব পৌরসভার আয়োজনে “জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বুলবুল আহম্মদ এর সভাপতিত্বে কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মমিনুল হক রাজু। 

এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কিশোর কুমার ধর, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, ভৈরব পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা বেগমসহ সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ  বলেন, জরায়ু ক্যান্সার মৃত্যুর একটি প্রধান কারণ। এ টিকাদানের মাধ্যমে মেয়েদের মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা যাবে। তাই তিনি সবাইকে টিকা নিতে আহ্বান করেন।

প্রথম দিন ভৈরব পৌর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে থেকে নবম শ্রেণি পড়ুয়া প্রায় ৯শ জন শিক্ষার্থীকে এ টিকা দেওয়া হয়। পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ শ্রেণিতে অধ্যায়নরত ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের মাঝে বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com