1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Title :
এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, রংপুর অঞ্চলে বন্যার শঙ্কা প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১

ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ২২১৫

  • আপডেট : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ৪.১৫ পিএম
  • ২৯১ Time View

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ২১৫ জনে দাঁড়িয়েছে। নিহতের তালিকায় ৭২৪ জন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ৮ হাজার ৭১৪ জন ফিলিস্তিনি।

শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের বিমান হামলায় কেবল গত ২৪ ঘণ্টার মধ্যেই ৩২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরো প্রায় এক হাজার ফিলিস্তিনি। এর মধ্যে ৬৬ শতাংশই নারী ও শিশু।

অপরদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জন ইসরায়েলি নিহতের খবর পাওয়া গেছে। আর আহত হয়েছেন প্রায় তিন হাজার ইসরায়েলি।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর তৃতীয় দিন সোমবার থেকে গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল। জ্বালানি, বিদ্যুৎ, পানি, খাবার ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে। গাজায় বসবাসকারী ২৩ লাখ ফিলিস্তিনিকে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। 

গাজায় স্থল হামলা শুরু করতে যাচ্ছে ইসরায়েল। গাজা শহর থেকে সব বেসামরিক মানুষদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com