1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Title :
আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা ও সাত জেলায় বিজিবি মোতায়েন ১৩৬ কোটির সেতু নির্মাণে ৭ বছর পর আলোচনায় জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন

নভেম্বরে খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ৫.২৯ পিএম
  • ২৯৫ Time View

একাধিক প্রকল্প উদ্বোধন ও রাজনৈতিক সফরে আগামী ৯ নভেম্বর খুলনায় যাবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। খুলনা-মোংলা রেল প্রকল্পের উদ্বোধন ছাড়াও দলীয় এক জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে তার।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সী মাহবুব আলম সোহাগ।

প্রধানমন্ত্রীর এ সফর উপলক্ষে এরই মধ্যে সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। গঠন করা হয়েছে বিভিন্ন উপ-কমিটি।

খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী বলেন, প্রধানমন্ত্রীর খুলনা সফরকে সামনে রেখে নেতাকর্মীরা উচ্ছ্বসিত। আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এ নিয়ে দলের নেতাকর্মীরা এখন ব্যস্ত সময় পার করছেন। সব কিছু ঠিক থাকলে খুলনা সার্কিট হাউস মাঠে এক জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। একই দিন খুলনা-মোংলা রেল প্রকল্প ছাড়াও বেশ কটি প্রকল্প উদ্বোধন করবেন তিনি।

এর আগে, ২০১৮ সালের মার্চে সবশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনায় এক জনসভায় ভাষণ দিয়েছিলেন। এছাড়া চলতি বছর জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী খুলনার দিঘলিয়ায় ব্যক্তিগত সফরে আসেন। সেখানে তার মায়ের নামে থাকা একটি পাট গোডাউন পরিদর্শন করেছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com