1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Title :
ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা ভর্তুকি মূল্যে বিক্রিতে ২ কোটি লিটার পাম অলিন ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭ সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

টানা তিন দিন বন্ধ মেট্রোরেল

  • আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ৪.২৬ পিএম
  • ৩১৬ Time View

দেশের প্রথম মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের সঙ্গে উত্তরা থেকে আগারগাঁও অংশের সমন্বয়ের জন্য আগামী ১৪ ও ১৫ অক্টোবর বন্ধ থাকবে মেট্রোরেলে যাত্রী পরিবহন। আর আজ শুক্রবার (১৩ অক্টোবর) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিন বন্ধ থাকবে মেট্রোরেল।

গত ১০ অক্টোবর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া জানান, সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য আগামী ১৪ ও ১৫ অক্টোবর মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ১৩ অক্টোবর শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ। ১৬ অক্টোবর (সোমবার) থেকে যথারীতি মেট্রোরেল চলবে।

এদিকে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল পর্যন্ত অংশ উদ্বোধনের দিনক্ষণ পিছিয়ে ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনের পর এই অংশের তিনটি স্টেশন চালু করা হবে। স্টেশনগুলো হলো ফার্মগেট, সচিবালয়, মতিঝিল। এর তিন মাস পর বাকি ৪টি স্টেশনও যাত্রীসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচলের উদ্বোধন করা হয়। বর্তমানে প্রতিদিন গড়ে ৯০ হাজার যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন। প্রতি শনিবারে এই সংখ্যা বেড়ে লাখ পার হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com