বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি দুদকের মামলা, এনবিআরের উপ-কর কমিশনার সাসপেন্ড বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের

ভৈরবে দুই দিন ব্যাপী এসইপি সুপণ্য ২০২৩ মেলা শুভ উদ্বোধন

ইমন মাহমুদ লিটন 
  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৩৪৬ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে ১১ ও ১২ অক্টোবর দুই দিন ব্যাপী এসইপি সুপণ্য মেলা শুরু হয়েছে। ১১ অক্টোবর বুধবার সকাল ১১টায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)’র আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।

পপি এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. বাবুল হোসেন এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, পৃথিবীতে চামড়ার চাহিদা রয়েছে। এটিকে আরো বেশি চাহিদা সম্পন্ন প্রোডাক্ট করতে গেলে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেগুলোর মান আরো বাড়াতে হবে। আমাদের যে শ্রমিক রয়েছে তাদের প্রশিক্ষণসহ তাদের জীবন মান উন্নয় ও ধারণক্ষমতা গড়ে তুলতে হবে। সরকার কিন্তু চেষ্টা করছে আপনারা জানেন আমাদের মাননীয় এমপি মহোদয়ের উদ্যোগে ভৈরবে একটি বিসিক শিল্প নগরী গড়ে তুলেছি। আপনারা এখানে যারা চামড়া ব্যবসার সাথে জড়িত অনেকেই কিন্তু সেখানে ফ্লট নিয়েছেন। বেসিক শিল্প নগরীটা চালু হয়ে গেলে আপনাদের অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো নিশ্চিত হবে। আমাদের ভৈরবে যেহেতু চামড়া শিল্পটা অত্যন্ত সমিদ্ধ আমরা চাই এখানে চামড়া শিল্পটা পরিবেশের ক্ষতি না করে আবাসিক যেসব এলাকায় মানুষ বসবাস করে তাদের ক্ষতি না করে এই শিল্পটা যেন আরো বেশি সমিদ্ধ হয় সে জন্য যেসব বেসরকারি সংস্থা রয়েছে তাদের প্রতি আমার আহ্বান পপি যে ভাবে এগিয়ে এসেছে অন্যান্য প্রতিষ্ঠানগুলো যেন তারা সেভাবে এগিয়ে আসে।

এছাড়া মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার মো. শহিদুল হক, ভৈরব পাদুকা কারখানা মালিক সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মো. আল-আমিন মিয়া, ভৈরব পিইউ ইন্ডাস্ট্রিয়াল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাহারুল আলম বাচ্চু, এসইপি সুপণ্য কনসালটিং কার্ম টিম লিডার শোয়েব হক।

মেলায় ভৈরব ও এর পাশ্ববর্তী অঞ্চলের চামড়াজাত ও পিইউ পাদুকা পণ্যের ক্ষুদ্র উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। এবারের মেলায় ২০টি স্টল অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS