1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
Title :
কালিয়া উপজেলা পরিষদের জুলাই মাসের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় পিকেএসএফ-এর সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর চুক্তি স্বাক্ষর ডলার বাজারে বাংলাদেশ ব্যাংকের কোনো হস্তক্ষেপ নেই: মুখপাত্র জানুয়ারি-মার্চ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২২ শতাংশ: বিবিএস উৎসে কর মনিটরিং জোরদারের উদ্যোগকে স্বাগত, হয়রানি না করার আহ্বান ডিসিসিআইর এক বছরে বিএসইসির বিনিয়োগ শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন ২১ হাজার ৭৩২ জন সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পিপলস লিজিং পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইডিএলসি ফাইন্যান্স

৫ টাকায় লাখ টাকা পেতে ভৈরবে হাজারো নারী পুরুষের ভীড়

  • আপডেট : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ৯.৩৭ পিএম
  • ৩৯০ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে “অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ” লিখা নামে লিফলেট দেখিয়ে এক লাখ টাকা করে লোন দেয়ার আশ্বাসে সাধারণ মানুষের কাছ থেকে চলছে অর্থ আদায়। সহজ কিস্তিতে ১ লাখ টাকা লোন পেতে ভৈরব বাজরের ঋষিপট্টিতে হাজারো নারী পুরুষ ৫ টাকা দিয়ে ফরম পুরণ করছেন। এ সময় স্থানীয় সাংবাদিকদের উপস্থিতি দেখে সদস্য সংগ্রহকারিরা সটকে পড়ে। 

সরেজমিনে দেখা যায়, ভৈরব বাজারের ঋষিপট্টির রাস্তার মোড়ে কয়েকজন নারী টেবিল নিয়ে বসে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শত শত নারী পুরুষদের কাছ থেকে জনপ্রতি ৫ টাকা করে নিয়ে সদস্য সংগ্রহ করছেন। তাদের লক্ষ্য ২০ লাখ সদস্য সংগ্রহ করতে হবে। সদস্য করতে নেয়া হচ্ছে এন আই ডি কার্ড এর ফটোকপি ও মোবাইল নাম্বার। সদস্য হওয়ার পর লটারীর মাধ্যমে সদস্যদের ১ লাখ টাকা করে লোন দেয়া হবে। তবে লোনের টাকা কবে নাগাদ পাওয়া যাবে তার কোন সুনির্দিষ্ট সময় বলতে পারছেনা সদস্য সংগ্রহকারিদের কেউ। লাখ টাকা লোন পেতে গত ১ মাস যাবত সকাল থেকে বিকাল পর্যন্ত নানা বয়সের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ভীড় করছে ঋষি পট্টির রতন বর্মনের বাড়িতে। অনেক আশা আকাঙ্খা নিয়ে সদস্য পদ সংগ্রহ ও ১ লাখ টাকা লোন পেতে সাধারণ মানুষগুলো অনেক দূর দুরান্ত থেকে এসে ঋষিপট্টিতে জড়ো হচ্ছেন। রতন বর্মন এ ভাবে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় লাখ টাকা উত্তোলন করেছেন বলে জানান এলাকাবাসি। সদস্য সংগ্রহের নামে উত্তোলনের টাকার অর্ধেক নেয় সদস্য ফরম পূরণকারি নারীরা বাকি অর্ধেক নেন রতন বর্মন নিজে।

প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অটোরিক্সা, ইজিবাইক দিয়ে শত শত নারী পুরুষ তাদের এন আইডি কার্ডের ফটোকপি দিয়ে নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে একটি ফরম পুরণ করতে বাজারের ঋষিপট্টিতে এসে জড়ো হচ্ছে। কেউ বা রিক্সা থেকে নামছে আবার কেউ কেউ তাদের নাম লিপিবদ্ধ করছে। এসকল লোকদের কেউবা কৃষক আবার কেউবা অসচ্ছল পরিবারের লোকজন। তারা অনেক আশা নিয়ে এখানে এসে ফরম লিপিবদ্ধ করছেন যাতে স্বল্প সুধে ১ লাখ টাকা করে লোন পাওয়ার জন্য। 

সদস্য হতে আসা ফিরোজ মিয়া, মোরশেদ মিয়া, পরিস্কার বেগম, জালাল উদ্দিন ও ছালেহা বেগমসহ আরো কয়েকজন বলেন, আমরা জানতে পেরেছি ঋষিপট্টিতে রতন বর্মন নামে জনৈক ব্যক্তি ৫ টাকা দিয়ে একটি ফরম পুরণ করলে পরবর্তীতে তাকে ১ লাখ টাকা করে বিনা সুধে লোন দেয়া হবে। তাই আমরা অনেক দূর থেকে লোন পাওয়ার আশায় এখানে এসেছি। এসে দেখি সব উলট পালট হয়ে গেছে। আমাদের কষ্টার্জিত টাকা দিয়ে রিক্সা অটো দিয়ে এখানে আসা আর সময় নষ্ট দুটোই বিফলে গেছে। 

টাকা উত্তোলনকারি শেউলি দাশ, শিবা রানী দাশ, দীপা বলেন, রতন আমাদেরকে বলেছে জন প্রতি ৫ টাকা করে নিয়ে ২০ লাখ লোককের সদস্য ফরম পুরণ করতে হবে। তাহলে তোমরা অনেক টাকা রোজি করতে পারবে। আমরা যেহেতু ঘরে বসে থাকি তাই ভাবলাম কাজটা মন্দনা। প্রতিদিন কিছু লোকের ফরম পুরন করে দিয়ে ভাল একটা টাকা রোজি করতে পারি। 

বিপাশা নামে আরেক কর্মী বলেন, আমি গত কয়েকদিনে ৮ হাজার টাকা সদস্য ফরম পুরণ করে দিয়ে পেয়েছি। তার মধ্য থেকে রতনকে ২২ শত টাকা দিয়েছি আর বাকিটাকা আমি নিজে রেখেছি।

এ বিষয়ে রতনের সাথে কথা হলে তিনি জানান, মাধবদীর আবুল বাশার নামে এক ব্যক্তি আমাকে দায়িত্ব দিয়েছে ভৈরব থেকে ২০ লাখ সদস্য সংগ্রহ করে দিতে। সদস্য হওয়ার পর প্রত্যেকে লটারির মাধ্যমে ১ লাখ টাকা করে লোন পাবে। বিনিময়ে লোন গ্রহিতাদের কাছ থেকে প্রতি মাসে ১ হাজার টাকা করে দীর্ঘ মেয়াদী সময়ে এ লোনের টাকা কর্তন করা হবে।

লিফলেটে লিখা বীর মুক্তিযোদ্ধা আবুল বাশারের নামের পাশে লিখা মোবাইল নাম্বারে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমাদের সংগঠনের নামে কোন টাকা পয়সা লেন দেনের নিয়ম নেই। সদস্য করার নামে যদি কেউ কারো কাছ থেকে টাকা পয়সা নেয় তাহলে আপনারা তাকে আটক করে পুলিশে সোপর্দ করুন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিকুর রহমান সবুজ বলেন, কোন সংগঠনের নাম ভাঙ্গিয়ে প্রতারণার মাধ্যমে যদি কেউ সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করে তাহলে অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com