1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
Title :
ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ব্যবসা-বাণিজ্যে ডিরেগুলেশনে বাজেটে অভূতপূর্ব পদক্ষেপ: এনবিআর চেয়ারম্যান সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান সূচকের উত্থানে চলছে লেনদেন ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭–১ গোলে হারালো জার্মানি গাঁজাসহ পুত্রবধূ রেখে পালিয়েছেন শ্বশুর যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা ট্রাম্পের, খুলছে হরমুজ প্রণালি

পুঁজিবাজারে আসছে টেকনো ড্রাগস

  • আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, ১০.১৮ পিএম
  • ১৬৯২ Time View

বুকবিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে টেকনো ড্রাগস লিমিটেড।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আইন অনুযায়ী, বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসতে হলে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে বিভিন্ন তথ্য আগে জানাতে হয়। ফলে কোম্পানিটি তাদের আর্থিক চিত্র এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন তথ্য বিনিয়োগকারীদের সামনে তুলে ধরতে আগামী ১৪ অক্টোবর রোড শো’র আয়োজন করবে। রাজধানীর হোটেল একাত্তরে এই রোড শো অনুষ্ঠিত হবে।

কোম্পানিটির রোড শো’তে মার্চেন্ট ব্যাংকার্স এবং পোর্টফোলিও ম্যানেজার, এসেট ম্যানেজার, মিউচ্যুয়াল ফান্ড অ্যান্ড কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম, স্টক ডিলার, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, ফান্ড ম্যানেজার, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড এবং বিদেশী বিনিয়োগকারীসহ যোগ্য বিনিয়োগকারীরা উপস্থিত থাকবেন।

টেকনো ড্রাগসের আইপিওতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড। আর বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড কোম্পানিটির রেজিষ্ট্রার টু দ্যা ইস্যুয়ারের দায়িত্ব পালন করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com