1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

তিন শতাধিক রোগীর কিডনি চুরি, চিকিৎসক গ্রেফতার

  • আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, ১১.১৮ এএম
  • ২৬৫ Time View

বিবিসি জানায়, রোববার (১ অক্টোবর) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর থেকে তাদের গ্র্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাওয়াদ মুখতার জানিয়েছেন, তার নেতৃত্বাধীন একটি চক্র এখন পর্যন্ত মোট ৩২৮ রোগীর দেহ থেকে কিডনি চুরি করেছে। চুরি করা এসব কিডনি দেশের বিভিন্ন ধনি খরিদ্দারদের কাছে বিক্রি করা হতো । এসব কিডনির প্রতিটি বিক্রি হয়েছে ১ কোটি রুপি করে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, অসাধু এ চক্রটির কার্যক্রম ছিল পাঞ্জাব থেকে পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মির পর্যন্ত। দীর্ঘদিন হাসপাতালে থেকে চিকিৎসা করানো বা অস্ত্রোপচারের সামর্থ্য নেই এমন রোগীদের টার্গেট করত চক্রটি। তারপর নামমাত্র অর্থে অস্ত্রোপচারের লোভ দেখিয়ে এ রোগীদের নিয়ে আসা হতো।

লাহোর ও অন্যান্য শহরের বিভিন্ন ব্যক্তিমালিকানাধীন ভবনকে ক্লিনিক আকারে সাজানো হতো। সেসব ‘ক্লিনিকে’ অস্ত্রোপচার করা হতো রোগীদের। ফাওয়াদ মুখতার নিজে এসব অপারেশন করতেন; আর এসব অপারেশনের সময় তার প্রধান সহকারী ছিলেন একজন মোটর মেকানিক। অস্ত্রোপচার করতে গিয়ে এ পর্যন্ত তিন জন রোগী প্রাণ হারিয়েছেন।

রোববার রাতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মোহসিন নাকভি বলেন, ‘এই নিষ্ঠুর অসাধুচক্রের কার্যক্রমের বিবরণ শুনে আমাদের হৃদয় কেঁপে ওঠেছে। আমার জনা মতে, পাকিস্তানে এখনও এমন বেশ কয়েকটি অসাধু চক্র সক্রিয় আছে। তাদের মধ্যে একটি আজ ধরা পড়ল।’

প্রসঙ্গত, ২০১০ সালে মানবদেহের প্রত্যঙ্গ ব্যবসা নিষিদ্ধ করে পাকিস্তান। এ অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড ও মোটা অঙ্কের জরিমানার বিধান রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com