1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
Title :
জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০ আমেরিকা নিউইয়‌র্কের তিরা‌শিয়ান গ্রুপ সা‌র্কেল ৮৩’৮৫ এর বা‌র্ষিক মিলন‌মেলা উদযাপন লভ্যাংশ ঘোষণা করেছে পাওয়ারগ্রিড

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত 

  • আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, ১০.৫৬ এএম
  • ৩৭৭ Time View

বরিশাল অফিস: বরিশাল জেলার গৌরনদী উপজেলায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় ফরিদ উদ্দিন (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার (০২ অক্টোবর) রাত ১১টার দিকে গৌরনদী উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের ইল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফরিদ উদ্দিন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার মিয়ারহাট এলাকার সৈয়দ আলী খানের ছেলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. আখতার উদ্দিন জানান, খবর পেয়ে তাদের একটি টিম দ্রুত দুর্ঘটনা স্থলে পৌঁছে। তবে ঘটনাস্থলে এসে ফরিদ উদ্দিনকে মৃত অবস্থায় পান। পরে মরদেহ উদ্ধার করে স্থানীয় হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার এসআই তমাল সরকার জানান, রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা বাসের ধক্কায় ঘটনাস্থলেই নিহত হন ফরিদ। ঘাতক বাসটির সন্ধানের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com