1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে

আইপিওতে আসছে বোরাক রিয়েল এস্টেট, ১৮ অক্টোবর রোড শো

  • আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ৯.৪৯ পিএম
  • ৩৫২ Time View

দেশের অন্যতম শীর্ষ আবাসন কোম্পানি বোরাক রিয়েল এস্টেট লিমিটেড পুঁজিবাজারে আসছে। কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজার থেকে মূলধন সংগ্রহ করবে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

বুক বিল্ডিং পদ্ধতির আইপিওর শর্ত অনুসারে, কোম্পানিটি ‘যোগ্য বিনিয়োগকারী (Eligible Investor)’ তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য একটি রোড শোর আয়োজন করেছে। আগামী ১৮ অক্টোবর রাজধানীর শেরাটন ঢাকা হোটেলে এই রোড শো অনুষ্ঠিত হবে। এতে কোম্পানির আর্থিক চিত্র এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন তথ্য বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হবে।

কোম্পানিটির রোড শো’তে মার্চেন্ট ব্যাংকার্স এবং পোর্টফোলিও ম্যানেজার, এসেট ম্যানেজার, মিউচ্যুয়াল ফান্ড অ্যান্ড কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম, স্টক ডিলার, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, ফান্ড ম্যানেজার, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড এবং বিদেশী বিনিয়োগকারীসহ যোগ্য বিনিয়োগকারীরা উপস্থিত থাকবেন।

বোরাক রিয়েল এস্টেটের আইপিওতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড ও বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া রেজিষ্ট্রার টু দ্যা ইস্যুয়ারের দায়িত্ব পালন করবে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

উল্লেখ, বোরাক রিয়েল এস্টেট লিমিটেড হচ্ছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠি ইউনিক গ্রুপের একটি প্রতিষ্ঠান। কোম্পানিটি ১৯৯১ সালে তার কার্যক্রম শুরু করে। এটি আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ ও অ্যাপার্টমেন্ট বিক্রি করে থাকে। কোম্পানির ভাষ্য অনুসারে, রাজধানীর পান্থপথে ‘ইউনিক ট্রেড সেন্টার (ইউটিসি)’ নামে ২০ তলা বাণিজ্যিক ভবনটি হচ্ছে দেশের প্রথম ইন্টেলিজেন্ট বিল্ডিং। এ কোম্পানির নির্মিত ‘দ্যা ওয়েস্টিন ঢাকা’ হচ্ছে দেশে বেসরকারি খাতের প্রথম পাঁচ তারকা হোটেল।

ইউনিক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি (দ্যা ওয়েস্টিন ঢাকা এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান) পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি। সোমবার (২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে এ কোম্পানির শেয়ারের মূল্য ছিল ৬৬ টাকা ১০ পয়সা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com