পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ম্যারিকো বাংলাদেশের দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-১’ রেটিং করেছে।
কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখ এবং ২০২৪ এর প্রথম প্রান্তিকের (৩০ জুন, ২০২৩) পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমাজিং ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড।