1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর মিছিলে বোমা হামলা

  • আপডেট : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ৯.১৫ পিএম
  • ৩২৫ Time View

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে পাকিস্তানে আয়োজিত মিছিলে শক্তিশালী বোমা হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। পাক সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বালুচিস্তানের মাসতাং বিভাগে জুম্মার নামাজ শেষে মিছিলের জন্য জড়ো হন মানুষ। তখনই এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন বলে জানিয়েছেন ডন।

বোমা হামলায় হতাহতের বিষয়টি ডনকে নিশ্চিত করেছেন নওয়াব ঘোস বখশ রাইসানি মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী ডাক্তার সাঈদ মিরওয়ানি। তিনি জানিয়েছেন, তার হাসপাতালে ২৮টি মরদেহ আনা হয়েছে। আর বাকি ছয়টি মরদেহ নিয়ে যাওয়া হয়েছে মাসতাং বিভাগীয় হাসপাতালে।

অপরদিকে পুলিশ কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিটি স্টেশন হাউজ অফিসার (এসএইচও) মোহাম্মদ জাভেদ লেহরি। তিনি আরও জানিয়েছেন, এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল।ভয়াবহ বোমা হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।

এর আগে মাসতাংয়ের সহকারী কমিশনার (এসি) আত্তাউল মুমিন প্রাথমিক অবস্থায় ১৫ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছিলেন।

সহকারী কমিশনার আরও জানিয়েছিলেন, আলফালাহ সড়কের মদিনা মসজিদের কাছে ঈদে মিলাদুন্নবীর মিছিলের জন্য যখন মানুষ জড়ো হন তখনই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি (যাচাই বিহীন) ছবিতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের পর রক্তমাখা মরদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেকের শরীরের বিভিন্ন অংশ উড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com