1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

বরিশালে রাতে বিএনপি নেতা সহ বাস চাপায় ২ যুবক নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ৫.১৪ পিএম
  • ৪৭১ Time View

বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলা বিএনপি সদস্য ও বরিশাল সদর উপজেলা বিএনপি সদস্য সহ বরিশাল সদর উপজেলার ৭নং চরকাউয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক তিনবারের ইউপি সদস্য রিয়াজুল ইসলাম সবুজ বুধবার রাত ৮টায় সড়ক দূঘটনায় নিহত হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে সবুজ দবদবিয়া এলাকায় বসে তার মোটর সাইকেল মাহেন্দ্রার সাথে মুখামুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসলে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করে।

আজ বৃহস্পতিবার জোহরবাদ বরিশাল সরকারী জিলাস্কুল ময়দান ও বিকালে নিজ এলাকায় জানাযার নামাজ শেষে তাকে দাফন করা হবে।

অপরদিকে বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদি এমএ জলিল সেতুতে বাসের চাপায় সজিব বাড়ৈ (২৮) নামের এক যুবক নিহত হয়েছে।

বুধবার রাত পৌনে ১০ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের এমএ জলিল সেতুর দক্ষিণ পাড়ের ঢালে এ দূর্ঘটনা ঘটে।

নিহত সজিব বাড়ৈ উপজেলার বাহেরঘাট গ্রামের রামপাল বাড়ৈর ছেলে। সূত্রে জানা যায়- সজিব বাড়ৈ বরিশাল থেকে উজিরপুর ইচলাদী অভিমুখে যাচ্ছিলেন। বুধবার রাত পৌনে ১০ টার দিকে এম এ জলিল সেতুর দক্ষিণ পাড়ের ঢালে পৌছালে বরিশালগামী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘাতক গাড়িটি তেতুলিয়া পরিবহন যার নং- ঢাকা মেট্রো-ব, ১৫-৯৪৯৪। পরে উজিরপুর মডেল থানা পুলিশ এশে লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে। এব্যাপারে এখন পর্যন্ত কেহ মামলা দায়ের করেনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com