1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

বরিশালের গৌরনদীতে যুবলীগের তিন কর্মীকে কুপিয়ে জখম

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ৪.২৯ পিএম
  • ৩৯৩ Time View

বরিশাল প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার কসবা আল্লাহর মসজিদ নামক এলাকায় মোটরসাইকেল থামিয়ে তিন যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় ভূক্তভোগীদের পক্ষ থেকে যুবলীগ নেতা রাসেদ হাওলাদারসহ তার সহযোগীদের আসামি করে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।, পাশাপাশি ঘটনার সাথে জড়িত সন্দেহে পলাশ হাওলাদার ও তুহিন হাওলাদার নামে দুইজনকে আটকও করেছে থানা পুলিশ।

এর আগে বুধবার বিকেলে প্রকাশ্যে হামলা চালিয়ে যুবলীগ কর্মী রায়হান ফকির, কাওসার ফকির ও ইমাত খানকে এলোপাথারিভাবে কুপিয়ে জখম করা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বরিশাল গৌরনদী উপজেলা হাসপাতালে এবং পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, টরকী বন্দর এলাকায় দীর্ঘদিন থেকে যুবলীগ নেতা রাসেদ হাওলাদারের সাথে একই দলের রায়হান ও কাওসারসহ তাদের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে।

বরিশাল গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানিয়েছেন, হামলার ঘটনার পর টরকী ও তার পাশ্ববর্তী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তরের জন্য পুলিশের অভিযান চলছে। ওসি আরও জানিয়েছেন, শান্ত গৌরনদীকে কেউ অশান্ত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com