শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের কৌশলগত অংশীদারত্ব: “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” উদ্যোগ ভিভো ওয়াই৩১ডিঃ চলবে বিরতিহীন গেমিং ও মাল্টিটাস্কিং ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের   আয়কর নির্ধারণে ASYCUDA System এর তথ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হলো বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর উদ্যোগে কুমিল্লায় গণমাধ্যম বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামে দুই উপজেলার কল্যাণে যে ফেরি এসেছিল, আজ তা নীরব বালুচরের বন্দী গাজীপুরে মিথ্যা মামলায় হয়রানির শিকার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান

সকালে খালি পেটে পানি পান কেন জরুরি?

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৮ Time View

সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি পানের উপদেশ আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। তাই আমরা অনেকেই সকালে খালি পেটে পানি পান করি। কিন্তু এর ফলে কী কী হয়, তা হয়তো অনেকেরই অজানা।

ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার আগে অনেকেই খালি পেটে পানি পান করতে পছন্দ করেন। কেউ কেউ আবার খালি পেটে গরম পানি পান করেন। এই অভ্যাস কি স্বাস্থ্যকর? কী বলছেন বিশেষজ্ঞরা?

সকালে প্রথমে দাঁত ব্রাশ করার আগে কোনো খাবার খাওয়া উচিত না বলে মত চিকিৎসকদের। তবে বিশেষজ্ঞদের মতে, পানি পান করা যেতে পারে। দাঁত ব্রাশ করার আগে পানি পান শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে, হজম ও হাইড্রেশনে সহায়তা করে। এই অভ্যাস অনেক উপকার করে শরীরের।

পুষ্টিবিদদের মতে, সকালে খালি পেটে পানি পান করলে তার বিরাট প্রভাব পড়ে শরীরের ওপর। প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস পানি পান করলে শরীর থাকবে সুস্থ।

তাই চেষ্টা করুন সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে এক পানি পান করতে। কারণ খালি পেটে পানি পান করলে সারা রাত আমাদের মুখে যেসব ব্যাকটেরিয়া বা টক্সিন জন্মায়, তা মূত্রনালি দিয়ে বের হয়ে যায়। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদন অনুযায়ী আসুন জেনে নেয়া যাক, খালি পেটে পানি পান করলে কী কী উপকার মিলবে।

কোষ্ঠকাঠিন্য দূরে থাকবে-

সকালে খালি পেটে পানি পান করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। মুখের ঘায়ের সমস্যায় ভোগেন যারা, তাদের জন্য খালি পেটে পানি পান করা খুবই উপকারী।

হজম ভালো হয়-

যাদের হজমের সমস্যা রয়েছে, তারা খালি পেটে অবশ্যই পানি পান করুন। রাতে অনেকক্ষণ ঘুমানোর ফলে হজমের ক্রিয়া ধীর থাকে। তাই সকালে খালি পেটে এক গ্লাস পানি পান করলে হজম শক্তি আবার সচল হয়।

এনার্জি লেভেল বাড়বে-

সকালে খালি স্টমাকে পানি পান করলে তা এনার্জি লেভেল বাড়াতে সাহায্য করে। রাতে শরীরে যা টক্সিন জমে তা বের করে দিতে সাহায্য করে এই পানি।

ত্বক সুন্দর করে-

ত্বক সুন্দর করতে পানির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিদিন সকালে ১ গ্লাস পানি নিয়মিত পান করে দেখুন। ত্বকের গ্লো চোখে পড়তে বাধ্য।

ওজন কমবে-

সকালে খালি পেটে পানি পান করলে ওজন কমবে। কারণ এতে কোনো ক্যালোরি নেই। আর ঘন ঘন পানি পান করলে তা পেট ভর্তি রাখতেও সাহায্য করে। ফলে বেশি পরিমাণ খাবার খাওয়া থেকে বিরত থাকা যায়। এতে ক্যালোরি দ্রুত বার্ন হয় ও ওজন কমাতেও সহায়ক।

রক্তকোষ তৈরি হয়-

এ ছাড়া উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগীরাও প্রতিদিন সকালে পানি পান করলে উপকার পাবেন। খালি পেটে পানি পানে নতুন রক্তকোষ তৈরি হয় এবং রক্তপ্রবাহ স্বাভাবিক থাকে।

কিডনি ভালো রাখে-

খালি পেটে পানি পানের অভ্যাস কিডনির সমস্যা ও বাতের ব্যথা কমায়। এছাড়াও বমি বমি ভাব, গলার সমস্যা, মাইগ্রেনের ব্যথাও কমতে পারে সকালে খালি পেটে পানি পান করলে।

হালকা অনুভব হবে-

স্বাস্থ্যকর ও সতেজ থাকতে দিন শুরু করুন এক গ্লাস পানি দিয়ে। সকালে পানি পান দিন শুরু করার কয়েক দিন পর হালকা অনুভব করবেন। শরীর আরও সহজে ডিটক্সিফাই করছে। শরীরে জমে থাকা টক্সিন দূর করতে সাহায্য করবে খালি পেটে এই অভ্যাস।

বিশেষজ্ঞরা বলছেন, আমাদের শরীরের ৭০ শতাংশ পানি দিয়ে তৈরি। আর তাই শরীর সুস্থ রাখতে প্রয়োজন মতো পানি পান করতেই হবে। এতে শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের হয়ে যায় সহজেই। সেই সঙ্গে ত্বক সুস্থ থাকে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে।

তাই শরীর ঠিক রাখতে পর্যাপ্ত পরিমাণ পানি পান করা প্রয়োজন। তবে অতিরিক্ত পানি পান করাও আবার ঠিক না। অতিরিক্ত পানি পান করলে শরীরে পটাসিয়ামের ভারসাম্য বেড়ে যায়। এতে বাড়ে একাধিক রোগের সমস্যা।  

বিশেষজ্ঞদের মতে, খেতে খেতে পানি পান করা শরীরের জন্য ক্ষতিকারক একটি অভ্যাস। আবার পর্যাপ্ত পানি পান না করার ফলে ডিহাইড্রেশন হতে পারে, যা শরীরের সামগ্রিক কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। সুস্থ থাকতে প্রতিদিন ১০ থেকে ১২ গ্লাস পানি পান করা আবশ্যক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS