1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

রকিবুর রহমানের মৃত্যুতে সিএমজেএফের শোক

  • আপডেট : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২, ৪.৫৪ পিএম
  • ৪৯৩ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান পরিচালক মোঃ রকিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরাম (সিএমজেএফ) এর সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক আবু আলী।

এক শোক বার্তায় তারা মরহুম রকিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তারা বলেছেন, দেশের পুঁজিবাজারের উন্নয়নে রকিবুর রহমান গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। উল্লেখ, আজ শুক্রবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।

তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রকিবুর রহমান দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। সিঙ্গাপুরে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন তিনি। কিছুদিন আগে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেন, উনার রিকোভারির আর সম্ভাবনা নেই। এরপর তাকে দেশে নিয়ে এসে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান রকিবুর রহমান ১৯৯৭-২০০০ ও ২০০৯-২০১০  মেয়াদে ডিএসইর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ এশা গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com