1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

সর্বজনীন পেনশন স্কিম থেকে ঋণ নেবে সরকার

  • আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ১১.০০ এএম
  • ৪৬৪ Time View

দেশের ১৮ বছরের বেশি বয়সী সব নাগরিককে পেনশন সুবিধার আওতায় আনার লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কিম প্রকল্প চালু করেছে সরকার। এতে প্রায় ১০ কোটি নাগরিককে সুরক্ষা দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। তবে মানুষের জমাকৃত পেনশনের টাকা কোথায় বিনিয়োগ করা হবে তা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, উন্নয়ন কাজের জন্য সর্বজনীন পেনশন স্কিম থেকে সরকার ঋণ নেবে। এর ফলে বিদেশ থেকে ঋণ গ্রহণের প্রবণতা কমবে।

শনিবার সকালে রাজধানীর এফডিসিতে পেনশন স্কিম বিষয়ে ‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট’ শিরোনামে এক ছায়া সংসদ বিতর্কে তিনি একথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

পরিকল্পনামন্ত্রী বলেন, উন্নয়ন কাজে সরকার বৈদেশিক এবং অভ্যন্তরীণ বিভিন্ন উৎস থেকে ঋণ নেয়। পেনশন স্কিম চালুর ফলে ঋণ নেওয়ার আরও একটি উৎস যোগ হয়েছে। এতে বিদেশ থেকে ঋণ নেওয়া কমে আসবে।

তিনি আরও বলেন, পেনশন স্কিমে অংশ নিলে সামাজিক নিরাপত্তার সুবিধা বন্ধ হবে, এই শর্ত পুনর্বিবেচনা প্রয়োজন। মন্ত্রী বলেন, বিভিন্ন বড় প্রকল্পের কারণে বর্তমানে দেশে অনেক অর্থের প্রবাহ রয়েছে। এ কারণে দুর্নীতিও বাড়ছে।

এদিকে নজর দেওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। ছায়া সংসদের আলোচনায় শ্রমজীবী মানুষের জন্য টানা ১০ বছর চাঁদা দেওয়ার বিষয়টি শিথিল করার পক্ষে মত দেন বক্তারা।

এছাড়া চাঁদা প্রদানকারী নিখোঁজ হলে নমিনির পেনশনের অর্থ বুঝে পাবার মেয়াদ তিন বছর করাসহ ১০ দফা প্রস্তাব তুলে ধরেন তারা। দুর্নীতির কারণে পেনশন স্কিম যেন প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়টিও উঠে আসে বিতর্ক প্রতিযোগিতায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com