রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কুরআন অলিম্পিয়াড ও কেরাত প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ন্যাশনাল ব্যাংকে কমপ্লায়েন্স সংস্কৃতি শক্তিশালীকরণে কর্মশালা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর মে দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত একুশে পদপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামানকে আজীবন সম্মাননা প্রদান এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার উদ্ভাবনের পথপ্রদর্শক ৬৪টি উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় সংস্করণে বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে তুং হাই নিটিং বিদায়ী সপ্তাহে লেনদেনে শীর্ষে খান ব্রাদার্স

হজমের সমস্যা দূর করার উপায়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১১ Time View

খাবার খেলে সহজে হজম হতে চায় না? চিন্তা করবেন না, এমন সমস্যায় আপনি একা নন, আরও অনেকেই ভুগছেন। ঠিকভাবে হজম না হওয়ার কারণে অনেকক্ষণ পর টক ঢেকুর ওঠার সমস্যাও দেখা দেয়। এসব সমস্যা থেকে মুক্তি পেতে মুঠো মুঠো ওষুধ খেয়ে থাকেন আবার কেউ কেউ। কিন্তু তাতে কতটুকু উপকার মেলে? উপকারের বদলে বরং পার্শ্বপ্রতিক্রিয়াই বেশি দেখা দেয়।

খাবার ঠিকভাবে হজম না হলে শরীরে অস্বস্তি হতে থাকে। পেট ফেঁপে থাকে। বারবার টক ঢেকুর ওঠে। এ ধরনের সমস্যা দূর করতে খেতে পারেন একটি ফল। ফলটির মধ্যে রয়েছে একটি বিশেষ ধরনের উৎসেচক। খাবার দ্রুত হজম করাতে কাজ করে সেই উৎসেচক। ফলে বদহজমের আশঙ্কাও কমে অনেকটাই।

সাধারণত এই ফল আমরা খুব বেশি খাই না। অনেকে আবার কালে ভদ্রে খেলেও তেমন একটা পছন্দ করেন না। কিন্তু হজম করানোর মতো গুণ আছে বলেই এটি খাওয়া জরুরি। আবার রান্নায় একটি টুকরো যোগ করলেও স্বাদ পরিবর্তন হয় না, কিন্তু উপকারিতা অনেক বেড়ে যায়।

ফলটির নাম কি আন্দাজ করতে পারছেন? সেটি হলো পেঁপে। ছোট একটু পেঁপে রান্নায় দিলে অনেক উপকার পাবেন। রান্না করা সেই খাবারটি খাওয়ার পর তা দ্রুত হজম হবে। তবে রান্নায় এটি খেতে ভালোবাসেন না বাসলে অন্য উপায়ও রয়েছে। আলাদা করে রোজ এক টুকরো পেঁপে চিবিয়ে খেয়ে নেবেন। তাতে হজমের সমস্যা তো দূর হবেই, সেইসঙ্গে আরও অনেক উপকারিতা পাবেন।

অনেকে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাদের জন্য উপকারী একটি ফল হলো পেঁপে। প্রতিদিন এক টুকরো পেঁপে খেলে পেট পরিষ্কার হবে খুব সহজে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS