1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে

পুঁজিবাজারে আসছে আরও এক বিমা কোম্পানি

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৯.১৬ পিএম
  • ৪১৮ Time View

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য বিমা খাতের কোম্পানি সিকদার ইন্স্যুরেন্স লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৮২তম সভায় এই অনুমোদন দেয়া হয়। সভা শেষে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিকদার ইন্স্যুরেন্স প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করে শেয়ারবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলন করবে।

এর আগে গত ২৬ এপ্রিল বিএসইসি কোম্পানিটির ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি প্রতিবেদন পরিচ্ছন্ন না পাওয়ায় আইপিওর আবেদন বাতিল করেছিল। এই সংক্রান্ত একটি চিঠি কোম্পানির চেয়ারম্যান এবং সিইও বরাবর পাঠানো হয়।

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে আইডিআরএ’র বিধান মোতাবেক বাধ্যতামূলকভাবে শেয়ারবাজারে তালিকাভুক্তি নিশ্চিত করার পাশাপাশি ফিক্সড ডিপোজিট, শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ, ফ্লোর ক্রয় এবং আইপিও ব্যয় নির্বাহ করবে।

সর্বশেষ প্রকাশিত ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৮ টাকা ৭৩ পয়সা। আর কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা।

বর্ণিত আইপিওর ইস্যু ম্যানেজার ও অবলেখক হিসেবে দায়িত্ব পালন করছে সোনারবাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং নিরীক্ষক হিসেবে কাজ করছে জি.কিবরিয়া অ্যান্ড কোম্পানি, চার্টার্ড একাউন্ট্যান্টস।

প্রসঙ্গত, শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার ডিভিডেন্ড ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com