ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে আনোয়ারা জেনারেল প্রাঃ হাসপাতাল সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগের ভ্রাম্যমান আদালত।
আজ বেলা ১ টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বুলবুল আহম্মেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করে হাসপাতাল টি সিলগালা করেন।
পরবর্তিতে এই অনিয়ম সংসোধন করা হলে জেলা সিভিল সার্জন সাইফুল ইসলাম তদন্ত করে সব কিছু সঠিক পাত্তয়া গেলে তবেই হাসপাতাল টি খুলে দেত্তয়া হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বুলবুল আহম্মেদ।

জানাযায় গত ১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে জেলা সিভিল সার্জনের নেতৃত্বে একটি টিম হাসপাতাল টি পরিদর্শন করেন। এই সময় ওটি ব্যবস্থাপনায় অনিয়ম এবং নিয়ম বহির্ভূত ভাবে অতিরিক্ত বেড ব্যবহার সহ বিভিন্ন অভিযোগে এক লাখটাকা জরিমানা করেন এবং ২৪ ঘন্টার মধ্যে হাসপাতাল টি বন্ধের নির্দেশ প্রদান করেন। এই নির্দেশ অনুযায়ী হাসপাতালে ভর্তি রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের পর আজ হাসপাতাল টি সিলগালা করা হয়।