1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

আবারও বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৪.২২ পিএম
  • ৩৭৭ Time View

আন্তর্জাতিক বাজারে গতকাল স্বর্ণের দাম কমেছে। এর মধ্যে দিয়ে মূল্যবান ধাতুটির বাজারদর দুই সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে। মার্কিন বন্ডে সুদহার বৃদ্ধি স্বর্ণের চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলেছে। মূলত এ কারণেই দাম কমেছে।

ব্যবসায়ীরা বর্তমানে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির গতিবিধির ওপর নজর রাখছেন। এর ওপরই নির্ভর করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সুদহার বাড়ানোর কিংবা কমানোর সিদ্ধান্ত। মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হয়ে উঠলে সুদহার আরো বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হতে পারে। ফলে স্বর্ণের চাহিদা ও দাম আরো কমে যেতে পারে।

স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৯১০ ডলারে। আগের দিন প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছিল ১ হাজার ৯০৬ ডলার ৫০ সেন্টে, যা ২৫ আগস্টের পর সর্বনিম্ন। অন্যদিকে, নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৯৩৩ ডলার ৪০ সেন্টে।

এদিকে রুপার দাম আগের দিনের তুলনায় ১ শতাংশ কমে আউন্সপ্রতি ২২ ডলার ৮৬ সেন্টে নেমেছে, যা তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। প্লাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ৯০০ ডলার ১৬ সেন্টে নেমেছে। প্যালাডিয়ামের দাম কমেছে দশমিক ৪ শতাংশ।

-রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com