1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
Title :
আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা ও সাত জেলায় বিজিবি মোতায়েন ১৩৬ কোটির সেতু নির্মাণে ৭ বছর পর আলোচনায় জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন

পুড়ে ছাই শত শত দোকান

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ১১.০০ এএম
  • ২৬১ Time View

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে লাগা ভয়াবহ আগুন দীর্ঘ প্রায় ৬ ঘণ্টা পরে নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ৬ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। দীর্ঘ সময় ধরে পুড়েছে মার্কেটের শত শত দোকান। এখনও মার্কেটের বিভিন্ন স্থান ধোঁয়াচ্ছন্ন হয়ে আছে।

স্থানীয়ভাবে তথ্য নিয়ে জানা গেছে, মার্কেটটিতে পাঁচশ’র বেশি দোকান ছিল। এখানে সবজির দোকান, মাছের দোকান, কাপড়ের দোকান, জুতার দোকান, স্বর্ণের দোকানসহ বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এসব দোকানে কাজ করে ২ হাজারের বেশি মানুষ জীবিকা নির্বাহ করেন।

ব্যবসায়ীরা বলছেন, দোকানগুলোতে কোটি কোটি টাকার মালামাল ছিল। গভীর রাতে মার্কেট বন্ধ হয়ে যাওয়ায় বেশিরভাগ ব্যবসায়ী ভেতরে ঢুকতে পারেননি। কেউ কেউ অল্প-স্বল্প মালামাল বের করে আনতে পারলেও বেশিরভাগই পুড়ে গেছে।

কৃষি মার্কেটে ছিল স্বর্ণের দোকানও। ভয়াবহ এই আগুনে পুড়ে গেছে ১৮টি স্বর্ণের দোকান। মার্কেটের ভেতরে থাকা ৯টি ও সামনে থাকা ৯টি দোকান পুড়ে যায়।

দুবাই জুয়েলার্সের মালিক আমির হোসেন গণমাধ্যমকে জানান, কৃষি মার্কেটে দুটি জুয়েলার্সের দোকান ছিল তার। ভোর চারটায় খবর পেয়ে মার্কেটে আসেন। তখনও তার দোকানে আগুন লাগেনি। কিন্তু মার্কেট বন্ধ থাকায় মালামাল সরাতে পারেননি তিনি। দুই দোকানে দুই কোটি টাকার জুয়েলার্সের মালামাল ছিল। সব পুড়ে গেছে।

এছাড়া আলিফ জুয়েলার্স, হেনা জুয়েলার্স, সিঙ্গাপুর জুয়েলার্স, মুন জুয়েলার্স, রিয়াদ জুয়েলার্স ও মা জুয়েলার্সের দোকান আগুনে পুড়ে গেছে।

জানা গেছে, রাত ৩টা ৪৩ মিনিটের দিকে তারা আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিক ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে গেলে যোগ দেয় আরও দুটি ইউনিট। এরপর আরও তিনটি ইউনিট যোগ দেয়। সর্বশেষ যোগ দেয় আরও ৪টি ইউনিট।

আগুন নেভাতে প্রধান উপকরণ পানির উৎসের সঙ্কট থাকায় এ মার্কেটের আগুন নেভাতে গিয়ে সমস্যার মুখে পড়ে ফায়ার সার্ভিস। পানির উৎস খুঁজতে গিয়ে আগুনের লেলিহান শিখা আরও ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসকে সহায়তার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে পানির বালতি হাতে তুলে নেন বিভিন্ন বাহিনীর সদস্যরা। তারা স্থানীয়দের সঙ্গে আগুন নেভানোর কাজে লেগে পড়েন। বিশেষ করে এতে সহযোগিতা করছে সেনাবাহিনী, বিমান বাহিনী ও বিজিবি সদস্যরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com