1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মরক্কোয় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়াল

  • আপডেট : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ১১.১২ এএম
  • ৩২৫ Time View

আফ্রিকার দেশ মরক্কোয় শক্তিশালী ৬.৮ মাত্রার ভূমিকম্প মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ছাড়াল। এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত লোকজনকে এসব এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হাই আটলাস পর্বতমালার দুর্গম অঞ্চলে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, রিখটারস্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৮। রাজধানী মারাকেশ থেকে ৭১ কিলোমিটর দক্ষিণ-পশ্চিমে আটলাস পর্বতমালা ছিল এ ভূমিকম্পের কেন্দ্রবিন্দু।

ভূগর্ভের ১৮.৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে।মরক্কোর সদস্য মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আল-হাউজ, মারাকেশ, কোয়ারজাজাতে, আজিলাল, চিচাওয়া ও টারোডেন্ট এলাকায় ভূমিকম্পে এই প্রাণহানি হয়েছে।

মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটলাস পর্বতশ্রেণিতে সৃষ্ট ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। কর্মকর্তারা বলছেন, অধিকাংশ মানুষ মারা গেছেন দুর্গম পাহাড়ি এলাকায়। সেখানে পৌঁছানো বেশ কঠিন।

বিবিসি জানায়, ভূমিকম্প আঘাত হানার পর বিভিন্ন শহরের লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। প্রথম আঘাতের ১৯ মিনিট পর আবার ৪ দশমিক ৯ মাত্রার ভূকম্পন অনুভূত হয়।

প্রতিবেশী আলজেরিয়া থেকেও এই ভূমিকম্প অনুভূত হয় তবে দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

-বিবিসি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com