1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

যাত্রাবাড়ীতে জামায়াত-শিবিরের ৪৬ নেতাকর্মী কারাগারে

  • আপডেট : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩, ৯.৪০ পিএম
  • ৩৫০ Time View

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার জামায়াত-শিবিরের ৪৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) পুলিশ আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

যাত্রাবাড়ী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর মো.আসাদুজ্জামান এ তথ্য জানান।

কারাগারে যাওয়া আসামিদের মধ্যে রয়েছেন-শহিদুল ইসলাম রিপন, ফুয়াদ খা, আবু আক্কাস, হাসানুজ্জামান, হেলাল আহমেদ, আসাদুজ্জামান সোহেল, রফিকুল ইসলাম, আমানউল্লাহ, সাইদুর রহমান, আবু তাহের খান, নাইম, নাজমুল গাজী, তানভীর আহমেদ, জয়নাল আবেদীন, ওয়াজ করনী, মাইন উদ্দিন, তাহমিদ, কামাল হোসেন, জাহাঙ্গীর আলম, তুহিন, নেছার উদ্দিন, মাহফুজুর রহমান, জাহাঙ্গীর আলম, মাহিদুল ইসলাম, মজিবুল্লাহ, এমদাদুল হাসান, মোখলেছুর রহমান, রবিউল ইসলাম, মোসলে উদ্দিন, সালেহ আল ইমতিয়াজ।

জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে কাজলা পানির পাম্পের সামনে অবস্থান নেয়। দেশীয় অস্ত্র-সস্ত্র, ইট-পাটকেল, ককটেল নিয়ে সরকার বিরোধী উসকানি মূলত ও অবমাননাকর স্লোগান দিতে থাকে। রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ জানায়। তারা পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে। ২/৩টি গাড়ির গ্লাস ভাঙচুরসহ ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশের ওপর আক্রমণ করলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর রাশেদুল ইসলাম মামলাটি দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com