1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

বরিশালে সরকারি খাস জমি দখল করে লাখ টাকার বাণিজ্য

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩, ৮.৪৯ পিএম
  • ৪০১ Time View

বরিশাল অফিস: বরিশাল সদর উপজেলার চরমোনাই কীর্তনখোলা নদীর তীর থেকে শুরু করে ও চরবাড়িয়া ইউনিয়ানে লামচড়ি গ্রামের আশ্রয়ণ প্রকল্পের পাশ ঘিরে প্রায় ১০ একর সরকারি খাস জমি স্থানীয় ইউপি সদস্য মামুন আকন ও কবির মৃধার বিরুদ্ধে দখল করার অভিযোগ উঠেছে ।

লামচড়ি গ্রামের শরুব আলী হাওলাদার নামে এক ব্যাক্তি অভিযোগ করে বলেন, এই গ্রামের ইউপি সদস্য মামুন আকন ও কবির মৃধা বেশ কিছু দিন ধরে আশ্রয়ণ প্রকল্প পাশ ঘিরে সরকারি খাস জমি দখল করে গাছ লাগিয়ে সেই গাছের ফসল বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। সরকারি খাস জমি হওয়ায় এতদিন স্থানীয় কৃষকরা এই সব জমিতে ধান চাষ করতেন। কিন্তু দখল হয়ে যাওয়ার পর থেকে কৃষকরা আর চাষ করতে পারছেন না। চাষাবাদের জমি হারিয়ে কৃষকদের পরিবার নিয়ে চলতে কষ্ট হচ্ছে । দখলবাজদের হাত থেকে সরকারি খাস ফসলি জমি ফিরে পেতে অনেক বার বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো কাজ হয়নি।

জমি দখলের বিষয়ে জানতে চাইলে স্থানীয়  ইউপি সদস্য মামুন আকন ও কবির মৃধা মোবাইল ফোনে জানান, আমাদের বিরুদ্ধে স্থানীয় কিছু লোক ষড়যন্ত্র করে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে । আমারা কয়েকজন মিলে অনাবাদি ফেলে রাখা জমিতে পেঁপে গাছসহ বিভিন্ন প্রকার সবজি ফসল আবাদ করি। যার অল্প কিছু বিক্রী করি, বাকিটা স্থানীয় মানুষদের মধ্যে বিলিয়ে দেয়া হয় । এ জায়গায় ফসল চাষ করার প্রধান উদ্দেশ্য মূলধন আসার পরে অতিরিক্ত ফসল মানব সেবায় হতদরিদ্রদের মধ্যে দান করার জন্য।

এ বিষয়ে বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান বলেন, চরবাড়িয়া ইউনিয়নে লামচড়ি গ্রামের আশ্রয়ণ প্রকল্প পাশ ঘিরে জমি দখলের বিষয়ে লিখিত অভিযোগ না পেলেও কয়েকজন আমাকে মৌখিকভাবে বলেছেন। যেহেতু আমাদের আশ্রয়ণ প্রকল্প পাশেই সরকারি খাস জমি দখলের অভিযোগ উঠেছে, তাই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে দখল করা জমি থেকে গাছপালাসহ সকল কিছু সরিয়ে নিতে টাইম বেঁধে দিয়েছি । সেই সময়ের মধ্যে যদি তারা দখল না ছাড়ে, তাহলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com