1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

শেখ হাসিনাকে বাড়িতে আপ্যায়ন করাবেন মোদি

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩, ১২.৪৪ পিএম
  • ২৯৪ Time View

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বসছেন শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে। তবে হায়দরাবাদ হাউস অথবা সাউথ ব্লকে নয়, বঙ্গবন্ধুকন্যার সঙ্গে মোদি আলাপচারিতা করবেন নয়াদিল্লিতে তার নিজ বাসভবন, ৭ লোককল্যাণ মার্গে।

আন্তরিকতার বার্তা দিতেই এই গৃহ-অভ্যর্থনার আয়োজন করা হয়েছে বলে কূটনৈতিক মহলের বরাত দিয়ে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এ তথ্য জানিয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হচ্ছে জি-২০ দেশগুলোর শীর্ষ সম্মেলন। বাংলাদেশ ওই গোষ্ঠীর সদস্য নয়। কিন্তু ভারত জি-২০ গোষ্ঠীর সভাপতিত্ব পাওয়ার পরই মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে।

আনন্দবাজার বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশকেই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত, যা দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছানোর দৃষ্টান্ত বলেই মনে করছে কূটনৈতিক মহল।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা দক্ষিণ কোরিয়া, আর্জেন্টিনা ও সৌদি আরবের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। বাংলাদেশে নির্বাচনের আগে যখন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সরকারের ওপর বিভিন্ন উপায়ে প্রবল চাপ তৈরি করছে, তখন নয়াদিল্লিতে সফরকারী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও কি বৈঠক হবে হাসিনার?–এই প্রশ্নের উত্তর এখনই দিতে পারছেন না সংশ্লিষ্ট কর্তারা।

তবে নৈশভোজে এবং সম্মেলন কক্ষে বাইডেনের সঙ্গে হাসিনার ‘দেখা হয়ে যাবে’ বলেই জানাচ্ছেন তারা।

ভারতের প্রধানমন্ত্রী শুক্রবার বৈঠক করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গেও। ফরাসি প্রেসিডেন্ট দিল্লি থেকেই আসবেন ঢাকায়। সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জি-২০ শীর্ষ বৈঠক শেষ করেই দেশে ফিরবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com