ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে নানা বাড়ি থেকে বাড়ি ফেরার পথে বিলের পানিতে ডুবে রকিব (২৫) নামের যুবক নিখোঁজ হয়। নিখোঁজের ২২ ঘন্টা পর তার লাশ উদ্ধার করেছে কিশোরগঞ্জ ফায়ার স্টেশনের ৪ সদস্যের ডুবুরি দল।
গতকাল সোমবার সন্ধ্যার দিকে শ্রীনগর ইউনিয়নের বধুনগর ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে। রকিব নবীপুর গ্রামের আক্কাছ মিয়ার ছেলে।
গতকাল দুপুরে উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রাম থেকে মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে আসে রকিব। সন্ধ্যায় নানা বাড়ি থেকে রকিব নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে একটি বিলের পানি পার হওয়ার সময় পানিতে ডুবে যায়। এলাকাবাসী খবর পেয়ে বিলের পানিতে নিখোঁজ রকিবকে খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি। আজ দুপুর দুইটার সময় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
কিশোরগঞ্জ ফায়ার স্টেশন কর্মকর্তা মো.আবু জাফর গিপারী জানান, ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের একটি বিলের পানিতে পড়ে যুবক নিখোঁজের সংবাদে ৪ সদস্য ডুবরি দল ঘটনাস্থলে পৌছে ৪ ঘন্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করতে পেরেছি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply