1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

গাইবান্ধায় ৩৩৬ বিএনপির নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

  • আপডেট : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ১০.৫৯ এএম
  • ৪০০ Time View

স্টাফ রিপোটারঃ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেল ৫টার দিকে জেলা বিএনপি গাইবান্ধা শহরের সার্কুলার রোডের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে পার্ক রোডে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে বিএনপি-যুবদলের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। 

একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং নেতা-কর্মীদের লাঠিপেটা করে। এতে বিএনপি ও যুবদলের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হন। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশ দলীয় কার্যালয় থেকে বিএনপির দুজন এবং পৌর শহরে গোরস্থান মোড় থেকে একজন নেতাকে আটক করে।

শনিবার রাতে সরকারি কাজে বাধা ও বিস্ফোরক দ্রব্য আইনে ৩৬ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করাসহ অজ্ঞাতপরিচয় আরও ২৫০ থেকে ৩০০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। আর এ মামলা করেন গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক মো. জাকারিয়া। 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। এদিকে গ্রেপ্তারের ভয়ে নেতা-কর্মীরা আতঙ্কে আছেন। অনেকে গা ঢাকা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com