1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

গোসাইরহাটে পুলিশের বিশেষ অভিযানে চোরাই মালসহ ২ চোর আটক

  • আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ৮.০২ পিএম
  • ৫৯৫ Time View

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুর গোসাইরহাট পুলিশের রাত্রিকালীন বিশেষ অভিযান চলাকালীন চোরাই মালসহ দুই চোরকে আটক করেছে থানা পুলিশ। (১-সেপ্টম্বর) শুক্রবাবার গভীর রাতে উপজেলার গোসাইরহাট ইউনিয়নের কাশিখন্ড গ্রাম থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের কুচাই পট্রি গ্রামের সেলিম মালের ছেলে শিপন মাল (২২) ও কোদালপুর ইউনিয়নের মৃত কালাচান পাজাল এর ছেলে সুমন পাজাল (২৮) প্রাথমিকভাবে চুরির কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

থানা সূত্রে জানা যায়, সম্প্রতি থানা এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ার কারনে থানা পুলিশের একটি বিশেষ টিম টহল জোরালো করে অভিযান পরিচালনা করছেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার (১-সেপ্টেম্বর) গভীর রাত পোনে চারটার দিকে উপজেলার গোসাইরহাট ইউনিয়নের কাশিখন্ড গ্রামের মেইন রাস্তা থেকে  পুলিশের টিমের পেট্রোল চলাকালে চোর সন্দেহে টলি ও নসিমন সহ দুইজন চোরকে আটক করেন পুলিশ। এসময় নসিমন ও টলি সহ দুইজনকে থানা হেফাজতে রাখে পুলিশ। চুরি হওয়া টলি গাড়ি দাশের জঙ্গল গ্রাম এলাকা থেকে এবং টলির মালিক ঐ গ্রামের বিল্লাল বেপারী(২৮) ও নসিমন গাড়ি কোদালপুর ছৈয়ালপাড়া গ্রাম থেকে চুরি হয় এবং নসিমনটির মালিক ঐ গ্রামের বাবলু বেপারী (৫৬)। চুরির ঘটনায় টলির মালিক বিল্লাল বেপারী বাদী হয়ে গোসাইরহাট থানায় চুরি মামলা এজেহার করেছে বলে জানায় পুলিশ।

গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.আসলাম সিকদার জানান, চোর চক্রের দুইজন সদস্য আটক সহ চোরাই মাল উদ্ধার করা হয়েছে। শনিবার তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com