1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

বৃষ্টিতে কাটল রাজধানীর গরম

  • আপডেট : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩, ৪.২০ পিএম
  • ২৪২ Time View

ভাদ্রমাস শুরুর পর থেকে গত প্রায় দুই সপ্তাহ ধরে দেশের বিভিন্ন জায়গায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজধানী ঢাকায় এরমধ্যে কয়েকবার বৃষ্টি হলেও গরমের অনুভূতি বিরাজ করছেই। এমন অবস্থায় শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীতে নামলো প্রশান্তির বৃষ্টি।

রাতের গুমট গরম ভাব সকালেও ছিলো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের অনুভূতিও বাড়তে থাকে। তবে বেলা ১টার পর থেকে রাজধানীর আকাশ মেঘে ছেয়ে যায়। দেড়টার আশপাশে বিভিন্ন জায়গায় শুরু হয় ঝুম বৃষ্টি।

শুক্রবার জুমার নামাজ চলাকালে শুরু হওয়া বৃষ্টি বেশ কিছুক্ষণ থাকায় নামাজ শেষে অনেকেই মসজিদেই অবস্থান করেন। এছাড়া ছুটির দিন হওয়ায় রাস্তায় সাধারণ লোকসমাগমও এবং গণপরিবহন তুলনামূলক কম দেখা গেছে।

তবে এরমধ্যেও যারা কাজে বেরিয়েছিলেন তারা বৃষ্টির কারণে কিছু ভোগান্তিতে পড়েন। বৃষ্টির সময় রাজধানীর বাংলামোটর ফুটওভার ব্রিজের নিচে আশ্রয় নেয়া রাইট শেয়ারিংয়ে মোটরসাইকেলচালক আহমদ আলী বলেন, ছুটির দিনে এমনিতেই তেমন যাত্রী পাচ্ছি না, তারওপর বৃষ্টি। এই অবস্থায় যাত্রী পাওয়ার কোন সম্ভাবনা দেখছি না।

আজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি পূর্বাভাস আগেই দিয়েছিলো আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (৩১ আগস্ট) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত সন্ধ্যা ৬টায় দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।

পূর্বাভাসের সিনপটিক অবস্থায় বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়; রাজশাহী ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহের বার্তায় বলা হয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রংপুর, দিনাজপুর, নীলফামারি, কুড়িগ্রাম, ফেনী, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা,  কুষ্টিয়া জেলারসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com