1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি ভারতীয় ধর্মগুরুর

  • আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৪.৩৭ পিএম
  • ২৫৭ Time View

সম্প্রতি ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করেছে। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে সফল চন্দ্র অভিযানের আনন্দে ভাসছে পুরো দেশ। এরই মধ্যে চাঁদকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি উঠেছে। আর এই অদ্ভুত দাবিটি করে বসলো দেশটির এক ধর্মগুরু।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অল ইন্ডিয়া হিন্দু মহাসভার জাতীয় সভাপতি স্বামী চক্রপানি মহারাজ। এই ধর্মগুরু তার বিতর্কিত নানা মন্তব্যের জন্য বেশ পরিচিত। ধর্মগুরুর দাবি, চন্দ্রযান-৩ অবতরণ করার পর এবার চাঁদকে হিন্দু রাষ্ট্র বলে ঘোষণা করা হোক এবং যে স্থানে চন্দ্রযানের সফট ল্যান্ডিং হয়েছে, সেই জায়গাটিকে রাজধানী ঘোষণা করা হোক।

রোববার (২৭ আগস্ট) চক্রপানি মহারাজ এ বিষয়ে সরকারের কাছে আবেদন জানান। তার দাবি, অন্য কোনও ধর্ম চাঁদের মালিকানা দাবি করার আগে, ভারত সরকারের এই দাবি করা উচিত। এমনকি এক লোকসভায় তিনি এ বিষয়ে প্রস্তাব এনে তা পাসেরও দাবি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে চক্রপানি মহারাজ বলেন, ‘ভারতীয় সংসদ চাঁদকে একটি হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করুক। শিব শক্তি পয়েন্ট, যেখানে চন্দ্রযান-৩ অবতরণ করেছিল তাকে রাজধানী ঘোষণা করা হোক। যাতে কোনও জিহাদি মানসিকতা সেখানে পৌঁছাতে না পারে।’

তিনি আরও বলেন, ‘কোনও সন্ত্রাসবাদী যাতে চাঁদে পৌঁছতে না পারে তা নিশ্চিত করতে ভারত সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com