1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

গাইবান্ধায় বিদেশি মদসহ যুবক গ্রেফতার

  • আপডেট : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩, ৪.৪৯ পিএম
  • ৩০৮ Time View

স্টাফ রিপোটারঃ গাইবান্ধা সদর উপজেলায় ১৬৪ বোতল বিদেশি মদসহ মোকছেদুর রহমান ইমন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ রবিবার (২৭ আগস্ট) দুপুরে র‌্যাব-১৩ গাইবান্ধা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটক ইমন গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের দক্ষিণ গিদারী এলাকার মোঃ মোফাজ্জলের ছেলে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মদ বিক্রির খবর পেয়ে শনিবার (২৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণ গিদারী এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ১৬৪ বোতল বিদেশি মদসহ মোকছেদুর রহমান ইমনকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের দাবি, গ্রেফতারকৃত ওই যুবক সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে, ইমন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে দতার সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। পরে তাকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com