1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিরীহ পরিবারের জমি দখলের অভিযোগ

  • আপডেট : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩, ৭.১০ পিএম
  • ২৫১ Time View

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিরীহ পরিবারের জমি দখল নিতে প্রতিপক্ষের লোকজন হামলা ও  বাদীকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (২৬ আগষ্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের বাড়িছনী  এলাকার আমির আলীর বাড়িতে।

অভিযোগ সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের বাড়িছনী এলাকার মৃত আবু  মালেকের ছেলে আমির আলীর নিজস্ব সম্পত্তি বাড়িয়াছনী মৌজার সিএস,২০৮, এসএ ২০৮ ও আর এস ২৪৪ দাগে মোট ২৪. ৪৩৩ জমি হতে ১২ শতাংশ জমি আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূবক ভাবে দখল নিতে বাড়িয়াছনী এলাকার মৃত সুনুর উদ্দিনের ছেলে সেলিম মিয়ার নেতৃত্বে  বাড়িয়াছনী এলাকার রাশেদ মিয়া,মোঃ বিপুল, রিফাত,রিয়াদ,মানিক মিয়া এ হামলা চালায়।জমির মালিক আমির আলী আরো জানা  ১/৭/২০২৩ সালে আদালত উক্ত জমিতে নিষেধাজ্ঞা জারি করে। উক্ত নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ভাবে তাঁর জমি দখল করছে প্রভাবশালীরা। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com