1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

রূপগঞ্জে শিক্ষকের মরদেহ উদ্ধার

  • আপডেট : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ৭.২৪ পিএম
  • ২৪০ Time View

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের আবদুল্যাহ আল মামুন (৩৬) নামের এক বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান নর্দান ইউনিভার্সিটির শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ আগস্ট) সকালে উপজেলার পূর্বাচল উপশহরের দাউদপুর ইউনিয়নের কালনি গ্যাস ফিল্ডের পিছন থেকে তারা উদ্ধার করা হয়। নিহত শিক্ষক ফেনি জেলা শহরের গজারীকান্দি এলাকার আবুল কালামের ছেলে। 

নিহতের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক রিয়াদ জানান, গতকাল সকালে ঢাকা দক্ষিন খানের বাসা থেকে বের হন তিনি। এরপর থেকেই তার পরিবারের লোকজন অনেক জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে গতকাল সন্ধ্যায় তার শ্বশুর আব্দুর রাজ্জাক দক্ষিণ খান থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরে বুধবার সকালে স্থানীয়রা পূর্বাচলের উপশহরের দাউদপুর ইউনিয়নের কালনি গ্যাস ফিল্ডের পিছনে অজ্ঞাত লাশ দেখতে পান। স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের পরিবার লাশ শনাক্ত করেন। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। সে অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com