1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
Title :
মাজারে হামলা বন্ধ ও ৩ মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে সমাবেশ আসন্ন কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সোহেল রানা হবিগঞ্জ ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রভাবশালীদের বিরুদ্ধে ধামাচাপার চেষ্টা সিলেটে ২ বছরের কন্যা সন্তান কে গলা কেটে হত্যা করলো মা রক্তঋণের জনপদ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রামে ধর্ষণ অভিযোগে রণক্ষেত্র বাকলিয়া গভীর রাত পর্যন্ত থানা ঘেরাও নৃশংস হত্যাকাণ্ডে শোক, রামিসার পরিবারকে সান্ত্বনা প্রধানমন্ত্রীর এক হাজার কোটি টাকার গ্রিন বন্ড আনছে ব্র্যাক ব্যাংক ঈদে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

ডিএসই’র চেয়ারম্যানের সঙ্গে সিএসই’র চেয়ারম্যানের বৈঠক

  • আপডেট : সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৯.৫৪ পিএম
  • ২৬৮ Time View

পুঁজিবাজার বর্তমানে এক সংকটময় সময় পার করছে৷ এই সংকট থেকে উত্তোরনের জন্য উভয় স্টক এক্সচেঞ্জকে একসাথে কাজ করতে হবে। নির্বাচনকে সামনে রেখে কেউ যেন বাজারকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে৷ এছাড়াও এক শ্রেণীর অসৎ ব্যক্তিবর্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ বা ফেইসবুক পেইজ দ্বারা পুঁজিবাজার নিয়ে বিভিন্ন গুজব ছড়াচ্ছে৷ বিভিন্ন ইস্যুতে এসব গ্রুপ বা পেইজ ভিত্তিহীন তথ্য ছড়িয়ে পুঁজিবাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে৷

আজ সোমবার (২১ আগষ্ট) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের চেয়ারম্যানের সঙ্গে বৈঠককালে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু এসব কথা বলেন৷ এ সময় উপস্থিত ছিলেন সিএসইর সাবেক পরিচালক মেজর মোঃ (অব) ইমদাদুল ইসলাম৷

তিনি আরো বলেন, বর্তমানে বিনিয়োগকারীদের মাঝে যে আস্থার সংকট চলছে, সে অবস্থা থেকে উত্তোরন ঘটাতে হবে৷ এজন্য একটি কর্মপরিকল্পনা নিয়ে আমাদের এক সাথে কাজ করতে হবে৷ যে কোন মূল্যেই হোক বিনিয়োগকারী তথা পুঁজিবাজার সংশিষ্ট সকল পক্ষকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি পুঁজিবাজারকে গতিময় করে তুলতে হবে৷ পুঁজিবাজারকে প্রাণবন্ত করার জন্য ভালো কোম্পানি আনার পাশাপাশি ভালো বিনিয়োগকারী নিয়ে আসতে হবে৷ আমি আশা করি ডিএসই ও সিএসইসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্ঠায় দেশের পুঁজিবাজার পণ্য বৈচিত্রে বৈচিত্রময় হয়ে সকলের আস্থা অর্জনে সক্ষম হয়ে দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত করবে৷

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, সামনে নির্বাচন৷ এ সময়টা পুঁজিবাজারের জন্য বিশেষ গুরুতপুর্ণ৷ কোন মহল যেন পুঁজিবাজারের ওপর কোন রকম প্রভাব বিস্তার করতে না পারে সে বিষয়ে আমরা এক সাথে কাজ করব৷ বর্তমান সংকটময় সময় থেকে উত্তোরনের জন্য উভয় স্টক একচেঞ্জ পুঁজিবাজারে আরো বেশি পরিমাণে ভালো সিকিউরিটিজ লিস্টেড করা এবং আরও নতুন প্রডাক্ট চালু করার ব্যাপারে কাজ করবে৷ এছাড়াও তথ্য, প্রযুক্তির উপর আমাদের যথেষ্ট জোর দিতে হবে, যাতে আমরা পুঁজিবাজারকে আরও অনেক বিকশিত করতে পারি৷ আমরা এ বিষয়ে একমত হয়েছি উভয় স্টক এক্সচেঞ্জই একসঙ্গে আলোচনার মাধ্যমে বিভিন্ন সুপারিশ নিয়ে রেগুলেটরের কাছে যাব যাতে বাংলাদেশের পুঁজিবাজারে ভালো একটা পরিবর্তন আনতে পারি ৷

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com