পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদী “এএ-” এবং স্বল্প মেয়াদে “এসটি-২” রেটিং করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)।
কোম্পানির ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।