1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

ভৈরবে বাজারের সাইনবোর্ডে নাম নিয়ে দুই গ্রামবাসীর সংর্ঘষ, উভয়পক্ষের আহত শতাধিক

  • আপডেট : শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ৯.১৮ পিএম
  • ৬৫৭ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে দুই গ্রামের নাম বাজারের সাইনবোর্ডে লেখা নিয়ে দুই গ্রামবাসীর মধ্য সংঘর্ষে উভয়পক্ষের শতাধিক গ্রামবাসী আহত হয়েছেন।

আজ শনিবার সকালে দুই গ্রামবাসীর মধ্য তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে কিশোরগঞ্জ জেলা সদর থেকে পুলিশের একটি বিশেষ টিম এসে গ্রামবাসীর সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। 

আহতরা হলেন, আকবরনগর গ্রামের মোবারক হোসেন, হেলাল, হাসান আলী, আশারাফ উদ্দিন , বোরহান, মাছুম, দুলাল। মিরারচর গ্রামের আহতরা হলেন, আনোয়ার হোসেন, ফারুক মিয়া, মুর্শিদ, শাহ আলম, সেলিম, মানিক, রনি, মানিক মিয়া, সুমন, বাছির, সাগর, সফিকুল, ছিদ্দিক, রবিন প্রমূখ।আহদের মধ্য অনেকরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্য কেউ কেউ স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে আসছেন।

স্থানীয় সুত্রে জানা যায়, ভৈরব উপজেলার  আকবরনগর ও মিরারচর সংযুক্ত এলাকায় অবস্থিত একটি বাজারের নামকরণ নিয়ে দীর্ঘ সময় ধরে দুই গ্রামবাসীর বিরোধ চলছিলো। এরই জের ধরে গত এক মাস আগে ভৈরব- কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে বাজার এলাকায় একটি সাইনবোর্ডে বাজারের নাম লেখা নিয়ে দুই গ্রামবাসীর মধ্য সংঘর্ষের সূত্রপাত হয়। ভৈরব – কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে গত জুলাই মাসের দিকে একটি সাইনবোর্ড লাগানো হয়। এই সাইনবোর্ডে সড়ক ও জনপদ বিভাগ আকবর নগর বাজার লিখে সড়কের সাইডে সাইনবোর্ডটি লাগানো হয়। পরে পার্শ্ববর্তী মিরারচর গ্রামের লোকজন সাইনবোর্ডটি ভেঙ্গে ফেলে। এই নিয়ে গত ৯ জুলাই দুদল গ্রামবাসীর মধ্য সংঘর্ষ বাঁধে। পরবর্তীতে স্থানীয় নেতৃবৃন্দসহ থানার ওসির মাধ্যমে ঘটনাটি মিংমাসা করা হয়। মিমাংসার এক মাস পর আবার একই ঘটনার জের ধরে দুই গ্রামবাসীর মধ্য সংঘর্ষে সুত্রপাত হয়। এসময় উভয় পক্ষ রামদা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরকে ধাওয়া করে। তারপর ব্যাপক সংঘর্ষে মেতে উঠে দুই গ্রামবাসী। ঘটনার সময় কিছু লোক দোকানপাট ভাংচুর ও লুটপাট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। দীর্ঘ পাঁচ ঘন্টা সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়েছে। 

কালিকাপ্রসাদ ইউপির চেয়ারম্যান মোঃ লিটন মিয়া বলেন, আকবরনগর ও মিরারচর গ্রামের নাম বাজারের সাইনবোর্ডে নাম লেখা নিয়ে দুইদল গ্রামবাসী এর আগেও বহুবা সংঘর্ষ করেছে। আজও তারা সরকারি সাইনবোর্ডের বাজারের নাম লেখাকে কেন্দ্র করে আবার  সংঘর্ষে মেতে উঠে।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, দুই গ্রামবাসীর সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সাইনবোর্ডে এলাকার নাম নিয়ে ঘটনাটি ঘটে। এবিষয়ে মীমাংসার জন্য আমরা চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com