1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
Title :
মাজারে হামলা বন্ধ ও ৩ মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে সমাবেশ আসন্ন কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সোহেল রানা হবিগঞ্জ ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রভাবশালীদের বিরুদ্ধে ধামাচাপার চেষ্টা সিলেটে ২ বছরের কন্যা সন্তান কে গলা কেটে হত্যা করলো মা রক্তঋণের জনপদ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রামে ধর্ষণ অভিযোগে রণক্ষেত্র বাকলিয়া গভীর রাত পর্যন্ত থানা ঘেরাও নৃশংস হত্যাকাণ্ডে শোক, রামিসার পরিবারকে সান্ত্বনা প্রধানমন্ত্রীর এক হাজার কোটি টাকার গ্রিন বন্ড আনছে ব্র্যাক ব্যাংক ঈদে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

ডিএসইর নতুন এমডি এটিএম তারিকুজ্জামান

  • আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৯.৩৬ পিএম
  • ৩৪৯ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন এটিএম তারিকুজ্জামান। তিনি বর্তমানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (৮ আগস্ট) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তার নিয়োগ অনুমোদন করেছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে গত রোববার ডিএসইর পরিচালনা পরিষদ সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের জন্য তিনজন প্রার্থীর একটি প্যানেল চূড়ান্ত করে। এই প্রার্থীরা হচ্ছেন- বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক (ইডি) এটিএম তারিকুজ্জামান, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান; এবং ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন এম. নাসের।

সোমবার এই তালিকা বিএসইসিতে পাঠানো হয়। কমিশন তালিকা থেকে এমডি হিসেবে এটিএম তারিকুজ্জামানকে বেছে নেয়। আজ অনুষ্ঠিত কমিশনের ৮৭৯তম সভায় তার নিয়োগ অনুমোদন করা হয়। আজই বিষয়টি জানিয়ে ডিএসইর চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছে বিএসইসি।

গত বছরের সেপ্টেম্বরে ব্যবস্থাপনা পরিচালক তারেক আমিন ভূঁইয়ার পদত্যাগের পর ডিএসইতে শীর্ষ নির্বাহীর পদটি শূন্য হয়।
ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য ডিএসই বিজ্ঞাপন দিলে ২৩ জন আবেদন করেন। ডিএসইর এনআরসি এদের মধ্য থেকে ৬ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে। পর্ষদ ওই তালিকা থেকে তিনজনের নাম চূড়ান্তভাবে সুপারিশ করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com