1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বেইজিংয়ে বৃষ্টিপাতের ১৪০ বছরের রেকর্ড ভঙ্গ

  • আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩, ১১.০৬ পিএম
  • ২৯৯ Time View

চীনের রাজধানী বেইজিংয়ে ১৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বার্তা সংস্থা এপি’র বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এ খবর জানিয়েছে।

বেইজিং আবহাওয়া অফিস বুধবার (০২ আগস্ট) জানিয়েছে, শনিবার (২৯ জুলাই) থেকে বুধবার সকালের মধ্যে শহরটিতে ৭৪৪.৪ মিলিমিটার (২৯.৩ ইঞ্চি) বৃষ্টি রেকর্ড করা হয়েছে। 

মঙ্গলবার (১ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, শক্তিশালী টাইফুন ডকসুরির প্রভাবে বেইজিংসহ চীনের উত্তরাঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। টানা চারদিনের প্রবল বর্ষণে দেশটির উত্তরাঞ্চলে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২৭ জন। 

প্রতিবেদনে বলা হয়, একটানা কয়েকদিনের প্রবল বর্ষণে তলিয়ে গেছে ঘর-বাড়ি, রাস্তাঘাটসহ অসংখ্য ফসলি জমি ও স্থাপনা। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। কোথাও কোথাও দেখা দিয়েছে তীব্র যানজট। বন্ধ রয়েছে রেলওয়ে স্টেশন।

এদিকে, জরুরি ভিত্তিতে ফোন পাওয়া মাত্রই বিভিন্ন জায়গায় আটকেপড়াদের উদ্ধারে অভিযানে নামছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ত্রাণ সরবরাহ করেছে দেশটির সেনাবাহিনী। এসময় বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও গরম কাপড় পৌঁছে দেন তারা। এরই মধ্যে প্রায় ১ লাখ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে উদ্ধারকারী দল।

এদিকে, ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সব ধরনের সহযোগিতা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com