1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ব্যাংক ঋণ নিতে লাগবে আঙ্গুলের ছাপ

  • আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩, ১০.২২ পিএম
  • ১১৩২ Time View

এখন থেকে ব্যাংক ঋণ নিতে লাগবে আঙ্গুলের ছাপ। একইসাথে ঋণ ডকুমেন্ট তৃতীয় পক্ষকে পড়ে শুনাতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, মহামান্য হাইকোর্টের পর্যবেক্ষণ মোতাবেক, সাম্প্রতিক সময়ে আদালতে বেশ কিছু রিট পিটিশন দায়ের করা হচ্ছে। যেখানে ঋণ গ্রহীতারা এবং ঋণের জামিনদাতাগণ উভয়ে যথাক্রমে ঋণ গ্রহণ এবং জামিন প্রদান সংক্রান্ত দলিলাদিতে স্বাক্ষর প্রদান করেননি মর্মে উল্লেখ করেছেন। এর ফলে সংশ্লিষ্ট চার্জ ডকুমেন্টসমূহের সঠিকতা যাচাইয়ের ক্ষেত্রে ঋণ গ্রহীতা এবং জামিনদাতার স্বাক্ষরের উপর নির্ভর করতে হয় বিধায় ঋণ আদায়ের আইনগত প্রক্রিয়া গ্রহণ বিঘ্নিত হচ্ছে।’

এতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে ঋণ আদায়ের ক্ষেত্রে উদ্ভূত আইনগত জটিলতা নিরসনকল্পে এ মর্মে নির্দেশনা প্রদান করা যাচ্ছে যে, ঋণ প্রদানের উদ্দেশ্যে গৃহীত চার্জ ডকুমেন্টস এর বিষয়বস্তু ঋণ গ্রহীতা এবং জামিনদাতাসহ সংশ্লিষ্ট ৩য় ব্যক্তি বা পক্ষকে পড়ে শুনানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। উক্ত ডকুমেন্টসমূহে স্বাক্ষরের (প্রযোজ্য ক্ষেত্রে) পাশাপাশি তাদের উভয় হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য সংরক্ষিত ডাটাবেইজ হতে যাচাইপূর্বক তা গ্রহণ করতে হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com