1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

রাজধানীর শান্তিনগরে যুবককে পিটিয়ে হত্যা

  • আপডেট : রবিবার, ৩০ জুলাই, ২০২৩, ১১.২৭ এএম
  • ২৮০ Time View

স্টাফ রিপোটারঃ রাজধানীর শান্তিনগরে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে শান্তিনগরের ইস্টার্ন প্লাস মার্কেটের পাশের একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. খালেদ শেখ (২৬)। বন্ধু ও পুলিশের ভাষ্য, নির্মাণাধীন ভবনটিতে চোর সন্দেহে খালেদের এক বন্ধুর ছোট ভাইকে মারপিট করা হচ্ছিল। এতে বাধা দেন খালেদ। তখন তাঁকেও মারধর করা হয়। মারধরে তাঁর মৃত্যু হয়।

খালেদকে উদ্ধার করে গতকাল দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তাঁর বন্ধু সজীব। তিনি বলেন, খালেদের এক বন্ধুর ছোট ভাইকে চোর সন্দেহে নিরাপত্তাকর্মীসহ ১০ থেকে ১৫ যুবক মারপিট করছিলেন। তিনি তাঁদের বাধা দিতে গেলে তাঁরা খালেদকেও মারপিট করেন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

খালেদের বড় ভাই শাকিল শেখ বলেন, তাঁদের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলায়। বাবার নাম আবদুস সামাদ শেখ। খালেদ ঢাকায় এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন। তিনি থাকতেন রামপুরা হাইস্কুল রোডের একটি ভাড়া বাসায়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য খালেদের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com