1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Title :
কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়ে আগুন ও ককটেল নিক্ষেপ টাঙ্গাইলে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ-সমাবেশ পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd.

ভৈরবে প্রবাসীর বাড়িঘরে হামলা ও ভাংচুর, থানায় অভিযোগ 

  • আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ৮.৪৮ পিএম
  • ৩৮৪ Time View

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: ভৈরবে প্রবাসীর বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার, আহত ৩।

কিশোরগঞ্জের ভৈরবে বৃহস্পতিবার (২৭জুলাই)রাতে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগর গ্রামের কাওয়া বংশের ইরাক প্রবাসী রাশেদ মিয়ার বাড়িতে ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী রজব আলী ও প্রবাসীর স্ত্রী শাহিদা বলেন, পূর্বের ঘটনায় থানায় মামলা হওয়ায় জাহের মেম্বারের নেতৃত্বেদেশীয় অস্ত্র নিয়ে সাগর,স্বাধীন, নাহিদুল,আলামিন, জাহাঙ্গীর গংরা বাড়িঘরে হামলা ভাংচুর করে স্বর্ণালংকার ও নগত টাকা লুটপাট করে নিয়ে যাই। 

উল্লেখ্য, গত মঙ্গলবার (৪জুলাই,প্রবাসী রাশেদের বৃদ্ধা মাকে জাহের মেম্বারের লোকজন দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে রক্তাক্ত জখম করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায় বলে অভিযোগ উঠে,এঘটনায় রাশেদের ভাই মোক্তার বাদী হয়ে জাহের মেম্বারকে প্রধান আসামি করে ভৈরব থানায় মামলা দায়ের করেন। 

প্রত্যক্ষদর্শীরা বলেন,প্রবাসে ফেসবুক স্ট্যাটাস কে কেন্দ্র করে একই বংশের অভয়পক্ষে ঝগড়া সৃষ্টি হয়, এঘটনায় দেশে বাড়িঘরে হামলা ও কিছুটা ভাংচুর হয়। 

এবিষয়ে সাবেক ইউপি সদস্য জাহের মিয়া বলেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া কে কেন্দ্র করে আমার রাজনৈতিক ব্যক্তব্যে, রজব আলীর ভাতিজা জুনাইয়েদ খারাপ মন্তব্য করায় অভয়পক্ষের মধ্যে প্রবাসে ঝগড়া সৃষ্টি হয়, ও দেশে বাড়িঘরে ভাংচুর হয়। একই বংশের লোক হয়ে আমার নামে ১১টি মিথ্যা মামলা করেছে, দলীয় নেতাকর্মী ও প্রশাসনের সটিক তদন্তের মাধ্যমে বিচার দাবি জানাচ্ছি। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com