1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫,২৬৯ কোটি টাকার বাজেট ঘোষণা

  • আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ১০.০৭ পিএম
  • ২৭৪ Time View

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য পাঁচ হাজার ২৬৯ কোটি ৪৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। এতে আয় হিসেবে রাজস্ব খাত থেকে ধরা হয়েছে এক হাজার ৮৩০ কোটি ৮৮ লাখ টাকা। অন্যান্য খাতে ১৪ কোটি ৭৫ লাখ টাকা, সরকারি অনুদান (উন্নয়ন সহায়তা) ৫৪ কোটি ১২ লাখ।

এছাড়া সাহায্য মঞ্জুরি চার কোটি ৫৭ লাখ টাকা পাশাপাশি সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পে ধরা হয়েছে দুই হাজার ৩৮৮ কোটি ৪৬ লাখ টাকা।

সোমবার (২৪ জুলাই) দুপুরে গুলশানে ডিএনসিসি নগরভবনে আয়োজিত অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন মেয়র আতিকুল ইসলাম।

আতিকুল ইসলাম জানান, ২০২২-২০২৩ অর্থবছরে ডিএনসিসির বাজেট ছিল পাঁচ হাজার ৪৮ কোটি পাঁচ লাখ টাকা। পরে সংশোধিত বাজেট হয় দুই হাজার ৯৫০ কোটি ৯৮ লাখ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে নতুন অর্থবছরের বাজেট ডিএনসিসির করপোরেশন সভায় অনুমোদন দেওয়া হয়। সভায় ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com