1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Title :
কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়ে আগুন ও ককটেল নিক্ষেপ টাঙ্গাইলে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ-সমাবেশ পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd.

২৭ জুলাই ট্রাবের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংষ্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ৪.৪৪ পিএম
  • ৩১৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২৭ জুলাই বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিটে কাকরাইলস্থ হোটেল রাজমনি ঈশা খাঁ ব্যাংকুইট হলে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

বিশেষ অতিথি থাকবেন বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব ও মুভিসম্রাট বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. খন্দকার মাহবুবুল হক, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ড. হামিদা খানম, মাতৃভূমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মাইনউদ্দিন মিয়া, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি রাজু আলিম, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট সোহানা মহিউদ্দিন, সঞ্চালনা করবেন ট্রাব সভাপতি সালাম মাহমুদ, স্বাগত বক্তব্য রাখবেন উদযাপন কমিটির চেয়ারম্যান হামিদ মোহাম্মদ জসিম, কো-চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম গাজী, সদস্য সচিব হাফিজ রহমান।

সভাপতিত্ব করবেন, সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকার। অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে ট্রাব সভাপতি সালাম মাহমুদ ও সাধারণ সম্পাদক অনজন রহমান সকল মহলের সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com