1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Title :
কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়ে আগুন ও ককটেল নিক্ষেপ টাঙ্গাইলে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ-সমাবেশ পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd.

দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীনের জন্মদিন আজ

  • আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ১২.৫৫ পিএম
  • ২৫৮ Time View

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ তাজউদ্দীন আহমদের ৯৯তম জন্মদিন আজ।

১৯২৫ সালের ২৩ জুলাই গাজীপুরের কাপাসিয়ার দরদরিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দীন আহমদ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করার পর তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে একই বছরের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় আরও তিন নেতা সৈয়দ নজরুল ইসলাম, মোহাম্মদ মনসুর আলী ও আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে তাজউদ্দীন আহমদকে হত্যা করা হয়।

ছাত্রজীবনেই রাজনীতিতে হাতে খড়ি ঘটে তাজউদ্দীন আহমদের। ১৯৪৩ সালে মুসলিম লীগের রাজনীতিতে প্রত্যক্ষভাবে যুক্ত হওয়ার পরের বছরই ১৯৪৪ সালে তিনি বঙ্গীয় মুসলিম লীগের কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি গঠিত পূর্ব পাকিস্তান ছাত্রলীগের (বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগ) অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। পরবর্তীতে তিনি পূর্ব পাকিস্তান যুবলীগে যোগদান করেন। ১৯৫১ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত সংগঠনটির নির্বাহী পরিষদের সদস্য ছিলেন তিনি।

১৯৫৩ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত ঢাকা জেলা আওয়ামী লীগের সংস্কৃতি ও সমাজকল্যাণ সম্পাদক ছিলেন তাজউদ্দিন। ১৯৬৪ সাল থেকে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৬৬ সালে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।  ১৯৭২ সাল পর্যন্ত টানা তিন মেয়াদে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে ভারতে যান এবং প্রবাসী সরকার গঠনের চিন্তা করেন তাজউদ্দীন। ৪ এপ্রিল দিল্লিতে ইন্দিরা গান্ধীর সঙ্গে তাজউদ্দীনের আনুষ্ঠানিক আলোচনা হয়। ১০ এপ্রিল তিনি আগরতলায় সরকার গঠন করার উদ্যোগ নেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধকে সফল সমাপ্তির দিকে নিয়ে যেতে তার অবদান ছিলো অসামান্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com